অগ্নিঝরা মার্চ। আমাদের মহান স্বাধীনতার মাস। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তি পাগল জনতা দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ সম্ভ্রমহারা মা-বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। মার্চ আমাদের জাতীয় জীবনের গৌরব, বেদনা ও অনুপ্রেরণার মাস। অগ্নিঝরা মার্চ মাস ঐতিহাসিকভাবে অনেক গুরুত্ব বহন করে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ১৭ই মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।
*৭ই মার্চ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবসের কর্মসূচি*
—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
—ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন
— টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
—ঐতিহাসিক ভাষণ পাঠ ও আলোচনা সভা
—তরুণ, যুব, ছাত্রসমাজ-সহ নতুন প্রজন্মের মধ্যে এই ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার জন্য বিভিন্ন পর্যায়ে সংলাপের আয়োজন
*১৭ই মার্চ – জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী*
—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
—ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন
— টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
— বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
— শিশুদের নিয়ে বিভিন্ন উপযোগী কর্মসূচি পালন
— অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য ও সহায়তা সামগ্রী বিতরণ
*২৫শে মার্চ – গণহত্যা দিবসের কর্মসূচি*
— গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে আলোচনা সভা
—সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
*২৬শে মার্চ – মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি*
—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
—ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন
— টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
— মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশব্যাপী জেলা/মহানগর, উপজেলা/থানা/ পৌর শাখা পর্যন্ত কর্মসূচি গ্রহণ করা হবে। প্রত্যেক সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে সময়োপযোগী পৃথক পৃথক কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
*প্রয়োজনে কর্মসূচির পরিবর্তন-পরিমার্জন সংযোজন-বিয়োজন হতে পারে।*
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।