মনজুরে খোদা তারিক
যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের বিরুদ্ধে স্পেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে। কিন্তু স্পেনের সেক্যুলার নাস্তিক চার্চ বিরোধী সরকার মার্কিন যুক্তরাষ্টকে তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়নি। উল্টা বলে দিয়েছে, আমরা তোমাদের দাস নই যে, তোমাদের হুকুম তালিম করবো?
এই কথা শোনার পর ট্রাম্পের চাঁন্দিতে আগুন ধরে যায়! তিনি বলেলেন, দারা, তোদের সাথে সব ব্যবস্যা-বাণিজ্য বন্ধ করে দিবো, কি মনে করছিস?
এই কথা শোনার পর স্পেনের সর্বোচ্চ নেতা মারিয়া জেসুস সাফ জানিয়ে দেয়, স্পেন কারো হুমকির পরোয়া করে না। আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী চলবো, কারো ভাড়া খাটবো না!
ট্রাম্পের মুখের ওপর এমন দাঁতভাঙ্গা জবাব দেয়া এই মহিলা কে জানেন? এই মহিলার নাম: মারিয়া হেসুস মনতেরো! তিনি হচ্ছেন স্পেনের একজন আলোচিত বামপন্থী রাজনীতিক এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক।
মারিয়া হেসুস মনতেরো স্পেনের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি একাধারে স্পেনের অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী। তিনি হচ্ছে ক্ষমতাসীন ’স্পেনিস সোসালিস্ট ওয়ার্কাস পার্টির’ নেতা ও সামাজিক গণতান্ত্রিক নীতির সমর্থক, প্রচারক। তিনি বর্তমান বাম-জোট সরকারের অর্থনৈতিক নীতি-কৌশলের একজন প্রধান ব্যক্তিত্ব।
এই যে বামপন্থীদের নিয়ে সে সব মুসলমানরা সারাদিন চুলকান! মা, চ, ব, ক, ছাড়া কথা বলেন না? তাদেরকে নাস্তিক-মুরতাদ বিধর্মী বলেন, কাটাকাটি করতে চান.. এরাই, জি এরাই বিশ্বের একমাত্র কোন প্রকার স্বার্থ ও সমীকরণ ছাড়া ইরানের পক্ষে কথা বলছে?
এই জন্য মনতেরোকে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মত বলতে হয়নি যে, বাংলাদেশপন্থীর মত.. আমি স্পেনপন্থী.. সবার আগে স্পেন. ব্লা ব্লা..
আর আপনাদের ঈমানওয়ালা তৌহিদী দলগুলো আমেরিকাকে তেল দিচ্ছে। আর মধ্যপ্রাচ্যের মার্কিনের সুন্দরী তৈলাক্ত রক্ষিতারা তাদের পা চাটছে। সাম্রাজ্যবাদের পদলেহন করে, মানবতার শত্রুদের বুকে মাথা রেখে আধিপত্যবাদের বিরোধীতা হয় না। এখানে হিন্দুত্ববাদ, জঙ্গীবাদ ও জায়নবাদ সবই এক। বুঝতে হবে এখানে বিরোধটা ধর্মের নয় ভূরাজনীতি, ক্ষমতা ও আধিপত্যের।
সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী নানা সংগ্রামে প্রমাণিত যে উদার বামপন্থী ও প্রগতিশীল গণতন্ত্রীদের কাছেই ধর্ম, সমাজ, মানবতা, প্রকৃতি, পরিবেশ ও স্বাধীনতা নিরাপদ, কট্টর বা উগ্র পুঁজিবাদী-জাতীয়তাবাদী ও ধর্মান্ধদের কাছে নয়।
