Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু
    Bangladesh

    শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পিচঢালা ধূসর মহাসড়কের বুক চিরে এখন যেন বইছে রূপকথার বসন্ত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে চোখ মেললেই দেখা যাচ্ছে রক্তরাঙা পলাশ আর শুভ্র-গোলাপি জাপানি ‘ক্যাসিয়া রেনিজেরা’র মেলা। দেশি-বিদেশি ফুলের এই অভূতপূর্ব মেলবন্ধনে মহাসড়কটি এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং বিনোদনের এক রঙিন ক্যানভাসে পরিণত হয়েছে।একই দৃশ্য ঢাকা- চট্টগ্রাম মহা সড়কেরও। এছাড়া ঢাকার বড় বড় সড়কে তো ফুলের বাহার আরো কত রয়েছে।

    পরিকল্পনায় নান্দনিকতা ও নিরাপত্তা

    জানা গেছে, ৭-৮ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মূলত রাতের বেলা বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চালকের চোখে পড়া রোধ করতে এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে বিভাজকের (ডিভাইডার) ওপর রোপণ করা হয় কয়েক হাজার দেশি-বিদেশি ফুলগাছ।

    গাজীপুরের বুকে জাপানি চেরির আবহ

    মহাসড়কের হোতাপাড়া এলাকায় গিয়ে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। সেখানে ফুটেছে জাপানি চেরি গোত্রের ফুল ক্যাসিয়া রেনিজেরা। হালকা সাদা আর গোলাপির আভা ছড়ানো এই ফুলগুলো পুরো এলাকাকে এমন এক রূপ দিয়েছে, যা দেখে মনে হয় জাপানের কোনো চেরি ব্লসমের বাগান।

    স্থানীয় পথচারী রুহুল আমিনের ভাষায়, ক্যাসিয়া রেনিজেরা মূলত জাপানি চেরি গোত্রের। শীতের শেষে পাতা ঝরে গিয়ে যখন এই তুলোর মতো ফুলগুলো ফোটে, তখন আস্ত একটি গাছকে আস্ত একটি ফুলের তোড়া মনে হয়। এটি আমাদের এলাকার দৃশ্যই বদলে দিয়েছে।

    সড়কের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই গাড়ি থামিয়ে তুলছেন সেলফি, কেউ করছেন ভিডিও। বাসের জানালা দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকছেন ঘরমুখী মানুষ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল গাজীপুরের এই ‘চেরি ব্লসম’।

    সড়ক বিভাজকে বর্তমানে শোভা পাচ্ছে নানা ধরনের ফুল। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে ক্যাসিয়া রেনিজেরা (সাদা, হালকা ও গাঢ় গোলাপি)। দেশি প্রজাতির মধ্যে রয়েছে পলাশ, সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, বকুল ও জারুল। অন্যান্য ফুলের ম ধ্যে রয়েছে বাগানবিলাস, জবা, টগর ও হৈমন্তী।

    গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তারিক হোসেন জানান, মহাসড়কের পরিবেশ উন্নত করতে এবং যাত্রীদের দীর্ঘ পথের ক্লান্তি দূর করে মন প্রফুল্ল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি বলেন, “বর্তমানে এই গাছগুলো পূর্ণতা পাওয়ায় এর সুফল দেখা যাচ্ছে। ভবিষ্যতে সড়কের সৌন্দর্য আরও বাড়াতে আমাদের আরও নানা প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।”

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমার্কিনিকে স্পেনের জবাব: আমরা কারো দাস নই
    Next Article ১৯৭১ সালের ৬ মার্চ ছিল জাতির প্রস্তুতির দিন
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.