Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর

    March 12, 2026

    সংসদের প্রথম অধিবেশন আজ

    March 12, 2026

    পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ

    March 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সংসদের প্রথম অধিবেশন আজ
    Politics

    সংসদের প্রথম অধিবেশন আজ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অভিযাত্রা। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ১৭ মাস পর নতুন সংসদের সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। চলছে ঐতিহাসিক নানা উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০০৬ সালের পর এবার আবার সরকারি দলের আসনগুলোতে বসছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি। সংসদ  সচিবালয় জানিয়েছে, চিরাচরিত রেওয়াজের বাইরে গিয়ে অনেকটা ব্যতিক্রমভাবে শুরু হবে আজকের অধিবেশন। স্পিকারের চেয়ার থাকবে শূন্য। অন্যদিকে এমপিদের আসন থাকবে প্রায় ভরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য রাখবেন। যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হয়নি। সেজন্য কে সভাপতিত্ব করবেন, বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজন প্রবীণ সংসদ সদস্যকে সভাপতিত্ব করার জন্য। সেই প্রস্তাব সমর্থন করবেন আরেক সংসদ সদস্য। অতঃপর তাঁর সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তারপর সংসদের বিধি মোতাবেক রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এরপর আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত করা হবে। তারপর শোক প্রস্তাব ও এর ওপর আলোচনা হবে।  ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মোট ২০৯টি আসনে জয়লাভ করেছে। এবার তারাই সরকারি দল।

    রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি হবে। ১৫ মার্চ সংসদের মুলতবি বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা শুরু হবে। এরপর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অধিবেশন ১৩ দিনের জন্য মুলতবি রাখা হতে পারে। ঈদের ছুটি শেষে ২৯ মার্চ পুনরায় সংসদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    সংসদ সচিবালয় জানিয়েছে, ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। সংসদ চাইলে কোনো অধ্যাদেশ হুবহু পাস করতে পারে, সংশোধন করতে পারে অথবা বাতিলও করতে পারে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। এর মধ্য দিয়ে দেশ আবার প্রবেশ করে সংসদীয় গণতন্ত্রে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ
    Next Article ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর
    JoyBangla Editor

    Related Posts

    কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

    March 12, 2026

    ছেলে ছাত্রলীগ করায় বাবাকে ইতেকাফ থেকে তুলে নিয়ে ‘মারধর’ জামাত-শিবিরের

    March 11, 2026

    স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা

    March 10, 2026

    সকল সংকটে ঐতিহাসিক বন্ধু ভারতই শেষ ভরসা: জ্বালানি সংকট মোকাবেলায় ভারতের শরণাপন্ন বিএনপি সরকার

    March 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইসরায়েলে একযোগে ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-হিজবুল্লাহর

    By JoyBangla EditorMarch 12, 20260

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র…

    সংসদের প্রথম অধিবেশন আজ

    March 12, 2026

    পাকিস্তানকে হেসেখেলে হারালো বাংলাদেশ

    March 12, 2026

    ইরানের ওপর হামলায় ইরাকের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সুদানি

    March 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.