Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ
    Bangladesh

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 13, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    —–

    কাতার এলএনজি সরবরাহ বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ লোডশেডিংয়ের অন্ধকারে বসে ভাবছে কোথায় ভুলটা হলো ! কিন্তু ভুলটা যে আসলে একদম চোখের সামনেই পড়ে আছে!

    ২০২৪ সালের সেপ্টেম্বরে ৩১টা সোলার আর উইন্ড প্রজেক্ট বাতিল করা হয়েছিল, মোট ৩,৩০০ মেগাওয়াট। এর মধ্যে এতদিনে অন্তত এক হাজার মেগাওয়াট গ্রিডে থাকার কথা ছিল। নেই। কারণ ইউনুস সাহেব ক্ষমতায় এসেই সেগুলো বাতিল করে দিয়েছিলেন।

    যুক্তিটা দিয়েছিলেন খুব সাজানো গুছানো। আওয়ামী লীগ নাকি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এই চুক্তিগুলো করেছিল, তাই এগুলো নৈতিকভাবে গ্রহণযোগ্য না। কথাটা শুনতে সংস্কারপন্থীর মতো, কিন্তু ভেতরে জাস্ট ফাঁকা আওয়াজ। হাইকোর্ট বলে দিয়েছিল এই চুক্তিগুলো সরল বিশ্বাসে হয়েছে, বাতিল না করে পর্যালোচনা করা যায়। সেই রায়কে তোয়াক্কা না করে জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান ঠিকই সব বাতিল করালেন। এমনকি যেসব কোম্পানি জমি কিনে ফেলেছিল, অনুমতির অপেক্ষায় ছিল, তারাও রেহাই পেল না।

    এখন বলা হচ্ছে নতুন দরপত্রে ৭ থেকে ৮ সেন্টে বিড পড়েছে। পুরনো চুক্তিতে ছিল ৯.৭ থেকে ১০.৬ সেন্ট। পার্থক্যটা দেখিয়ে বলা হচ্ছে দেখো, বাতিল করাটা ঠিকই হয়েছিল। কিন্তু এই হিসাবটা অসম্পূর্ণ, ইচ্ছাকৃতভাবেই টুইস্ট করা। পুরনো চুক্তির পর সোলার মডিউলের দাম বৈশ্বিকভাবে ২০ শতাংশ পড়ে গিয়েছিল। মডিউল প্রজেক্ট কস্টের ৩৫ শতাংশ, মানে সরাসরি দেড় সেন্ট কমানোর সুযোগ ছিল পুনর্বিবেচনার মাধ্যমেই। কিছু বাতিল হওয়া কোম্পানি নিজেরাই আরও কম ট্যারিফে রাজি ছিল বলে জানিয়েছিল। ইউনুস সরকার কথা বলেনি। কারণ কথা বলার মানে ছিল আওয়ামী আমলের কিছু একটা টিকিয়ে রাখা, সেটা যতই দেশের উন্নয়নে হোক না কেনো।

    এই রাজনৈতিক প্রতিহিংসার মাশুল এখন দিচ্ছে বিদ্যুৎ ছাড়া বসে থাকা মানুষ। নতুন দরপত্রে বিড পড়েছে মাত্র ৯০০ মেগাওয়াটের, আর সেগুলো ২০২৮ সালের আগে আসবে না। মানে তিন বছর আরও এলএনজি আর ফার্নেস অয়েলের উপর নির্ভর করে থাকো, আর প্রতি বছর গড়ে পাঁচ বিলিয়ন ডলার বিদেশে পাঠাতে থাকো।

    বাংলাদেশ ২০৩০ সালে ১৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য ঠিক করেছিল। এখন আছে ৩ শতাংশে। এই ব্যবধান কোনো কারিগরি সীমাবদ্ধতার কারণে না, এটা সিদ্ধান্তের ব্যর্থতা।

    ইউনুস সাহেব মাইক্রোক্রেডিটের নামে গরিব মানুষের কাছ থেকে সুদ কামিয়েছেন সারাজীবন, আন্তর্জাতিক মঞ্চে সেটাকে সামাজিক ব্যবসার মোড়কে বেচেছেন। ২০২৪ সালে বিদেশি স্বার্থ, জামায়াতের মাঠ আর সেনাবাহিনীর নীরব সমর্থনে যে অরাজকতার সুযোগে ক্ষমতায় এলেন, তার সরকারের সবচেয়ে বড় “সংস্কার” হলো এই, ৩,৩০০ মেগাওয়াটের সবুজ বিদ্যুতের পরিকল্পনা ডাস্টবিনে ফেলে দেওয়া।

    এখন বিএনপি ক্ষমতায়। কিন্তু বিএনপির হাতে জ্বালানি খাত কখনো নিরাপদ ছিল না। জিয়াউর রহমানের আমল থেকে এই দলের রাজনীতির মূল চালিকাশক্তি হলো দ্রুত কমিশন আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি অনীহা। এই মুহূর্তে বাতিল হওয়া ৩১টা প্রজেক্টের ফাইল তুলে নতুন করে দরকষাকষি শুরু করার যে সুযোগ আছে, সেটা নিতে হলে রাজনৈতিক সাহস লাগে। সেই সাহস বিএনপির আছে কিনা, সেটা দেখার বিষয়। তবে ইতিহাস খুব আশার কথা বলে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে
    Next Article গনতন্ত্র নিয়ে কথা
    JoyBangla Editor

    Related Posts

    মৃত্যুর মিছিল থামছেই না। হামে মোট মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.