Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ: ‘ধৈর্য হারিয়েছে সরকার’—কাউন্সিলর সিরাজুল ইসলাম
    United Kingdom - যুক্তরাজ্য

    টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ: ‘ধৈর্য হারিয়েছে সরকার’—কাউন্সিলর সিরাজুল ইসলাম

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 18, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরকারের কঠোর হস্তক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবার পার্টির মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম। তিনি সরাসরি অভিযোগ করেছেন, নির্বাহী মেয়র লুৎফুর রহমানের এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতা ও অনিয়মের কারণেই সরকার এখন ধৈর্য হারিয়ে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

    টাওয়ার হ্যামলেটস লেবার প্রচারিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছরেরও বেশি সময় ধরে সরকারের পক্ষ থেকে ‘বেস্ট ভ্যালু’ পরিদর্শনের মাধ্যমে কাউন্সিলকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় অবশেষে সরকার হস্তক্ষেপ আরও বাড়িয়েছে এবং কাউন্সিলের গুরুত্বপূর্ণ ক্ষমতা কার্যত মেয়রের হাত থেকে সরিয়ে নিয়েছে।

    সিরাজুল ইসলাম দাবি করেন, এই নতুন হস্তক্ষেপের মাধ্যমে এখন কাউন্সিলের আর্থিক ব্যবস্থাপনা সরাসরি সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে এবং মেয়রের তত্ত্বাবধানে থাকা ওভারসাইট বোর্ড বাতিল করে নতুন বোর্ড গঠন করা হয়েছে, যেখানে তার কোনো ভূমিকা নেই। তার মতে, এটি প্রমাণ করে যে বর্তমান নেতৃত্ব প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে এবং তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না।

    তিনি আরও অভিযোগ করেন, সরকারের বিশেষ এনভয়রা এখন কাউন্সিলের ভেতরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তদন্ত করবেন। এর মধ্যে রয়েছে—কীভাবে চাকরি ও পদোন্নতি দেওয়া হয়েছে, কীভাবে সামাজিক আবাসন বণ্টন করা হয়েছে, কীভাবে অনুদান বিতরণ হয়েছে, এবং প্ল্যানিং ও লাইসেন্সিং সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছে। এমনকি মেয়রের নিজস্ব কার্যালয়ের কার্যক্রমও এই তদন্তের আওতায় আসবে।

    নেতৃত্বের ধরন নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, এনভয়দের পর্যবেক্ষণ অনুযায়ী এস্পায়ার মেয়র লুৎফুর রহমানের-এর প্রশাসন বাস্তব সমস্যা সমাধানের বদলে ‘ইমেজ ম্যানেজমেন্টে’ বেশি মনোযোগ দিয়েছে, যার খেসারত দিতে হয়েছে সাধারণ বাসিন্দাদের।

    আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে এসব সমস্যা সরাসরি মোকাবিলা করবেন এবং টাউন হলে বিদ্যমান অস্থিরতা দূর করবেন। তার ভাষায়, “টাওয়ার হ্যামলেটস আরও ভালো কিছু প্রাপ্য।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরান যুদ্ধের প্রতিবাদে পদ ছাড়লেন ট্রাম্পের সন্ত্রাসরোধ প্রতিষ্ঠানের প্রধান
    Next Article টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমানের ক্ষমতা নিয়ন্ত্রণে স্পেশাল এনভয়ের হস্তক্ষেপ
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.