Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিএনপির দাবি করা ‘স্বস্তির ঈদযাত্রায়’ ৩৯৪ প্রাণহানি
    Bangladesh

    বিএনপির দাবি করা ‘স্বস্তির ঈদযাত্রায়’ ৩৯৪ প্রাণহানি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জুলাই দাঙ্গার পর ভাগবাটোয়ারার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার প্রথম মাসেই গভীর সংকটে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। একদিকে লুটপাট ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে মন্ত্রীদের বাস্তবতাবিচ্ছিন্ন মন্তব্যে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। বিশেষ করে সদ্য সমাপ্ত ঈদুল ফিতরে সরকারের দাবি করা ‘স্বস্তিদায়ক ঈদযাত্রা’র বিপরীতে বের হয়ে এসেছে এক ভয়াবহ চিত্র। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৯৪ জন নিহত হয়েছেন।

    সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন প্রকাশ করেন। গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে:

    সড়ক পথ: ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত। (২০২৫ সালের তুলনায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%)।

    রেলপথ: ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত।

    নৌ-পথ: ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৯ জন আহত।

    মোট: ৩৭৭টি দুর্ঘটনায় নিহত ৩৯৪ এবং আহত ১২৮৮ জন।

    প্রতিবেদনে উঠে এসেছে, দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার ৩৬.১২ শতাংশই ছিল মোটরসাইকেল কেন্দ্রিক, যেখানে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন।

    ঈদযাত্রায় সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তি ছিল ‘ভাড়া সন্ত্রাস’। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, পরিবহন মালিকদের নৈরাজ্যে গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা।

    পরিসংখ্যান বলছে, প্রায় ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। যেখানে ঢাকা থেকে পাবনার ৫৫০ টাকার ভাড়া নেওয়া হয়েছে ১২০০ টাকা, আর রংপুরের ৫০০ টাকার ভাড়া ঠেকেছে ১৫০০ টাকায়। সব মিলিয়ে দূরপাল্লার ৪০ লাখ ট্রিপে যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

    অথচ এই চরম নৈরাজ্যের মধ্যেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি ছিল বিস্ময়কর। তিনি একাধিকবার দাবি করেছেন যে, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এমনকি তিনি মন্তব্য করেন—যাত্রীদের অভিযোগ নাকি উল্টো, তাদের কাছ থেকে ভাড়া নাকি কম নেওয়া হচ্ছে! মন্ত্রীর এমন বাস্তবতাবিচ্ছিন্ন মন্তব্য সাধারণ মানুষের ক্ষোভকে আরও উসকে দিয়েছে।

     সরকারের দাবি করা ‘স্বস্তিদায়ক ঈদযাত্রা’র বিপরীতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট, সদরঘাটে বিশৃঙ্খলা এবং ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাগুলো সরকারের ব্যবস্থাপনাগত চরম দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে।

    বিশ্লেষকরা বলছেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই পুরনো সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অসত্য বক্তব্য এবং সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থতা নতুন এই সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
    Next Article ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.