Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি
    International

    ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের ধরণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

     ‘জাস্ট সিকিউরিটি’ জার্নালে প্রকাশিত ওই চিঠিতে বিশেষজ্ঞরা জানান, ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী। চিঠিতে গত মার্চ মাসে ট্রাম্পের একটি মন্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, যেখানে তিনি ইরানে হামলা চালানোকে ‘মজা’ হিসেবে অভিহিত করেছিলেন। এ ছাড়া পেন্টাগন প্রধান পিট হেগসেথ-এর ‘যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না’— এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা।

    বিশেষজ্ঞরা অভিযোগ করেন, মার্কিন হামলায় ইতিমধ্যে ইরানের স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার দায় মার্কিন বাহিনীর ওপর আসার পর সামরিক তদন্ত শুরু হয়। ইরানি রেড ক্রিসেন্টের দাবি অনুযায়ী, সেই হামলায় ১৭৫ জন নিহত হয়েছিল।

    গত বুধবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘আগামী দুই-তিন সপ্তাহ আমরা তাদের ওপর প্রচণ্ড আঘাত হানব।’ ট্রাম্পের এমন বক্তব্যকে ‘অমানবিক’ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় মুসলিম অধিকার সংস্থা।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত
    Next Article ৫২ বছর পর চাঁদের পথে ৪ নভোচারী, ১০ দিনের মিশনে যা যা ঘটবে
    JoyBangla Editor

    Related Posts

    নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস

    August 29, 2026

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    ২৪ হাজার ফুট উঁচুতে ঘটে হিমবাহ ধস, আজকালের মধ্যেই ‘দ্বিতীয়–তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

    August 27, 2026

    নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজারের বেশি

    August 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    By JoyBangla EditorAugust 29, 20260

    সিলেটি ভাষা ও ঐতিহ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম তোপের মুখে পড়ার পর অবশেষে নতি…

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ

    August 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.