Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

    November 9, 2026

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব

    November 9, 2026

    জানুয়ারিতে আবেদন, ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট
    International

    তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, রোববার (৫ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

    ট্রাম্প জানান, উদ্ধার হওয়া মার্কিন বিমানসেনা নিরাপদ ও সুস্থ আছেন। গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ দুই বিমানসেনাকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযানের প্রথমদিকেই একজনকে উদ্ধার করা হয়। এরপর থেকে দ্বিতীয় সেনাকে উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালাচ্ছিলেন মার্কিন সেনারা। অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

    নিখোঁজ ওই পাইলটকে উদ্ধারের ‘দুঃসাহসিক’ অভিযানের বর্ণনা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই পাইলট কিছুটা আহত হয়েছেন। তবে বেঁচে আছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

    তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত’ ডজনখানেক বিমান পাঠিয়েছিল।

    ঐতিহাসিক অভিযানে অবশেষে  নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট ঐতিহাসিক অভিযানে অবশেষে নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট

    সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর শত শত সেনা অংশ নেয়। নিখোঁজ পাইলটকে উদ্ধারে সেনারা ইরানি ভূখণ্ডের গভীরে প্রবেশ করে এবং তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।

    আল জাজিরা বলছে, এটি ছিল একটি নাটকীয় অভিযান। রাতে শুরু হলেও এই অভিযান শেষ হয়েছে দিনের আলোতে। পরিকল্পনা মাফিক পুরোপুরি এই অভিযান চলেনি বলে দাবি করে আল জাজিরা।

    এই অভিযানে মার্কিন বাহিনী এইচএইচ-৬০ডব্লিউ ‘জলি গ্রিন ২’ রেসকিউ হেলিকপ্টার, এ-১০ ‘ওয়ারথগ’ বিমান, এইচসি-১৩০ রেসকিউ মিড-এয়ার ট্যাংকার, এফ-৩৫ স্টেলথ জেট ব্যবহার করেছে।

    এ ছাড়া এই অভিযানে অংশ নেয় দেশটির স্পেশাল ফোর্স, একটি কমব্যাট সার্চ এবং রেসকিউ স্পেশাল ইউনিট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
    Next Article জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতকরণ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি: বিচারপতিদের প্রশ্নে স্পষ্ট সংশয়
    JoyBangla Editor

    Related Posts

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজপথে লাখো মানুষ

    November 6, 2026

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ডেমোক্র্যাটদের জয়

    November 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

    By JoyBangla EditorNovember 9, 20260

    টিভি নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহি। পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন…

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব

    November 9, 2026

    জানুয়ারিতে আবেদন, ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.