Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    April 14, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: পুলিশের উপস্থিতিতেই আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট
    Bangladesh

    কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: পুলিশের উপস্থিতিতেই আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 12, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলামবিরোধী আখ্যা দিয়ে এক আধ্যাত্মিক পীরকে পিটিয়ে হত্যা করেছে উগ্রবাদী-তৌহিদি জনতা। ১১ই এপ্রিল, শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

    উগ্রবাদী সন্ত্রাসীরা ধর্মরক্ষার নাম করে আধ্যাত্মিক সাধনা করা শাহ সুফি বাবা শামীম রেজা আল জাহাঙ্গীরকে হত্যার পর তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ব্যাপক লুটপাট চালায়। হামলায় খানকা শরিফে ধ্যনমগ্ন ভক্ত-অনুসারী এবং কয়েকজন কর্মী গুরুতর আহত হন।

    এসময় উগ্রবাদী সন্ত্রাসীরা আস্তানা থেকে দানবাক্স ভেঙে টাকা-পয়সাসহ দরবারের মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়।

    গতকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, জানান ক্ষুব্ধ এলাকাবাসী। তারা জানান, এই হামলায় স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বহিরাগত অনেক উগ্রবাদী জঙ্গি অংশগ্রহণ করেছে।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান হামলা ও হত্যার বিষয়টি নিশ্চিত করেন।

    হামলাকারী উগ্রবাদী জঙ্গিদের অজুহাত, এই আস্তানা শরিফে অনৈসলামিক কার্যকলাপ হয়। পীর এবং মাজার স্থাপন ইসলামে বেদাত- এমন মন্তব্য করেন উগ্রবাদী সন্ত্রাসীরা। তবে কী ধরনের অনৈসলামিক কার্যকলাপ হয়- এমন প্রশ্নের সদুত্তর দেননি কেউই। তবে তাদের দাবি, পীর শামীম রেজা ‘উল্টাপাল্টা’ কথা বলতেন, সেজন্য তাকে ‘কতল’ করা হয়েছে ইসলামের নামে।

    সম্প্রতি শামীম রেজার বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

    হামলাকারীদের দাবি, তিনি নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলো নিয়ে ‘উল্টাপাল্টা’ বক্তব্য দেন। তার অনুসারীরা বিভিন্ন ‘অনৈসলামিক’ মত অনুসরণ করেন। তাদের এসব কার্যকলাপ ইসলামবিরোধী, তাই আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

    স্থানীয়রা জানান, গতকাল থেকেই একদল উগ্রবাদী শামীম রেজার বিরুদ্ধে এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে পরিবেশ উত্তপ্ত করে তুলেছিল। তাদের উস্কানিতেই এই হামলা হয়েছে।

    তাদের মতে, হামলাকারী বেশিরভাগই জামায়াত-শিবির, হেফাজতে ইসলামসহ বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর লোকজন। স্থানীয় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বহিরাগত জঙ্গিরাও অংশ নিয়েছে।

    ঘটনাস্থলে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাদের উপস্থিতিতেই উগ্রবাদী-তৌহিদি জনতা আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শামীম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করে।

    পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    শামিম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। তিনি মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে আধ্যাত্মিক সাধনার আস্তানা গড়ে তোলেন। ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের মাঝে সম্প্রীতি-সৌহার্দের বাণী প্রচার করতেন। পাশাপাশি সংস্কৃতি চর্চাতেও তার অনুসারীরা নিযুক্ত ছিলেন।

    এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও কেন্দ্র করে তার আস্তানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকেও মারধর করে।

    উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম দিয়ে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি এলাকায় ফিরে আধ্যাত্মবাদের চর্চা শুরু শুরু করলে উগ্রবাদীরা আবারও তার পেছনে সক্রিয় হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজগতে কত রকমের মানুষ!
    Next Article শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন
    JoyBangla Editor

    Related Posts

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    April 14, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১

    April 14, 2026

    জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

    April 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    By JoyBangla EditorApril 14, 20260

    ’মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষের…

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026

    ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

    April 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.