Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    International

    চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 21, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এই কড়া অবস্থানের কথা জানালেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ-অবরোধ ইরানকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে অনেক বড় ব্যবধানে জয়ী হচ্ছে।

    বুধবার (২২ এপ্রিল) দুই দেশের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাওয়ার মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৭টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এ ছাড়া গত রবিবার প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী, যা নিয়ে তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

    ইরান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ এবং বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। অন্যদিকে ইরানও গত দুই মাস ধরে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান গুলি ছুড়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যদিও ইরান বলছে মার্কিন নৌ-অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালি খুলবে না।

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চললেও দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, যার সঙ্গে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে।

    ইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন হবে: ট্রাম্পইরান থেকে ইউরেনিয়াম উদ্ধার কঠিন হবে: ট্রাম্প

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিনিধিদের মঙ্গলবারই রওয়ানা হওয়ার কথা ছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত তেহরানের এই বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এর আগে প্রথম দফার আলোচনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ‘অযৌক্তিক ও বেআইনি’ দাবির অভিযোগ তুলেছিল।

    আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইসলামাবাদে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের বৈঠকের ভেন্যু সেরেনা হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বিদেশি প্রতিনিধিদের যাতায়াতের সুবিধার্থে প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাঁরা ইরানকে আলোচনায় আনতে পারবেন বলে আত্মবিশ্বাসী।

    পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চললেও থামছে না ইরান-যুক্তরাষ্ট্র বাকযুদ্ধপাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চললেও থামছে না ইরান-যুক্তরাষ্ট্র বাকযুদ্ধ

    বিবিসির চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট লিস ডুসেট তেহরান থেকে জানিয়েছেন, কূটনীতির একটি সাধারণ নিয়ম হলো কোনো পক্ষই আলোচনার ব্যর্থতার দায় নিতে চায় না। তাই জেডি ভ্যান্স ইসলামাবাদে উপস্থিত থাকলে ইরানের পক্ষে আলোচনা বর্জন করা কঠিন হবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে বুধবারের সময়সীমার দিকে, যখন নির্ধারণ হবে এই সংঘাত নতুন যুদ্ধের দিকে মোড় নেবে নাকি সংলাপের মাধ্যমে সমাধান হবে। সূত্র: বিবিসি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা
    Next Article জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.