Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পারমানবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরুঃ বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতার অপেক্ষায় বাংলাদেশ
    Bangladesh

    পারমানবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরুঃ বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতার অপেক্ষায় বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা: দেশের চলমান তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে নতুন এক সম্ভাবনার দিকে। আর মাত্র চার দিনের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এ ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে, যা বাংলাদেশকে বিশ্বের প্রায় ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষম দেশের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শেষে জুলাই মাস নাগাদ কেন্দ্রটি পূর্ণাঙ্গ কার্যক্রমে (ফুল ফাংশনাল) যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে একটি রিয়্যাক্টর চালুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।

    দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসনে গত ১২ মার্চ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, যার ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, মাত্র দুই মাসের মধ্যেই সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রথম ধাপে প্রায় ৩০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য থাকলেও পর্যায়ক্রমে তা ৮-১০ মাসের মধ্যে ১২০০ মেগাওয়াটে উন্নীত হতে পারে। ২০২৮ সালের মধ্যে দুটি রিয়্যাক্টর চালু হলে মোট উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক জ্বালানি অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী—১ কেজি ইউরেনিয়াম প্রায় ৩০ লাখ কেজি কয়লা বা ২৫ লাখ লিটার ডিজেলের সমতুল্য শক্তি উৎপাদন করতে সক্ষম।

    পশ্চিমা বিভিন্ন বিধিনিষেধ উপেক্ষা করে রাশিয়ার অর্থায়ন ও প্রযুক্তিতে এই বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন ছিল শেখ হাসিনা’র সরকারের সময় বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনার সবচেয়ে বড় উদাহরণ।

    অন্যদিকে, মাত্র দুই বছরের মাথায় বাংলাদেশ প্রবেশ করেছে নির্দিষ্ট এক দেশের আজ্ঞাবহ দাস হিসাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস-এর সময় সম্পাদিত তথাকথিত “মার্কিন বাণিজ্য চুক্তি”-র কারণে ভবিষ্যতে জ্বালানি আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বাংলাদেশ। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানী সংকট মোকাবেলা করতে রাশিয়া থেকে ক্রুদ ওয়েল কিনতে বাংলাদেশকে মার্কিন প্রসাশনের অনুমতি প্রার্থনা করতে হচ্ছে, আবার একইসাথে অপ্রয়োজনীয় বোয়িং সহ অন্যান্য মার্কিন কেনাকাটা করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ, যার কোনটাই বাংলাদেশের সক্ষমতার স্বাক্ষ্য বহন করে না, বরং বাংলাদেশকে পরিণত করেছে আজ্ঞাবহ কৃতদাসে।

    প্রকল্প ব্যয় বৃদ্ধি নিয়েও বিতর্ক রয়েছে। গত বছর রূপপুর প্রকল্পের ব্যয় প্রায় ২৬,০০০ কোটি টাকা বৃদ্ধি পাওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবুও অল্প সময়ের মধ্যে একটি রিয়্যাক্টর চালুর অগ্রগতি অনেকের কাছে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    সংশ্লিষ্ট মহল আশা করছে, আগস্ট নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হলে ধীরে ধীরে দেশের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে। জ্বালানি সংকটে ক্লান্ত দেশবাসীর কাছে এখন একটাই প্রত্যাশা—রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত হয়ে স্বস্তি ফিরিয়ে আনবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ
    Next Article টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.