Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট
    Bangladesh

    টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 25, 2026Updated:April 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) অভ্যন্তরে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিমান বাহিনীর অভ্যন্তরে শুরু হয়েছে সাঁড়াশি কাউন্টার-ইন্টেলিজেন্স অভিযান।

    নর্থইস্ট নিউজ ও বিভিন্ন গোপন সূত্রের তথ্যমতে, ২০ এপ্রিল ২০২৬ ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমানঘাঁটিগুলোতে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে টিটিপির সঙ্গে যোগাযোগের অভিযোগে দুই কর্মকর্তাকে (অফিসার) আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ১০ জন এয়ারম্যানকে হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের আশঙ্কা, কক্সবাজার ইউনিট, চট্টগ্রামের ২৫তম স্কোয়াড্রন এবং যশোরের ১৮তম স্কোয়াড্রনের বেশ কিছু সদস্য এই উগ্রবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

    অভিযানের আঁচ পেয়ে ইতোমধ্যে বিমান বাহিনীর অন্তত ৯ থেকে ১০ জন কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন এয়ারম্যান পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক ও নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএএফ সদর দপ্তর থেকে সিভিলিয়ান কর্মকর্তাদের ছুটি স্থগিত করা হয়েছে এবং জুনিয়র এয়ারম্যানদের মোবাইল ফোন জব্দ করে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

    এদিকে, পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে সারাদেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী নেতা ইশতিয়াক আহম্মেদ সামীর সঙ্গে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

    গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও অস্ত্রাগার, ধর্মীয় উপাসনালয় ও বিনোদনকেন্দ্র,শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় হামলা করতে পারে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, উগ্রবাদী সংগঠনের এই তৎপরতা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের ‘সোর্স’ হিসেবে ব্যবহারের অভিযোগটি জাতীয় নিরাপত্তার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। উল্লেখ্য, এই অভিযান চলাকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফরে ছিলেন।

    রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের পাঠানো নির্দেশনায় সন্দেহভাজনদের দ্রুত আইনের আওতায় আনা এবং কেপিআই ভুক্ত স্থাপনাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। বিমান বাহিনী বা সরকার থেকে এখনও এই অভিযান বা পলায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপারমানবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরুঃ বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতার অপেক্ষায় বাংলাদেশ
    Next Article বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.