Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দিল্লিতে মুক্তিযুদ্ধের চিত্রধারক রঘু রাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন হাইকমিশনার
    Bangladesh

    দিল্লিতে মুক্তিযুদ্ধের চিত্রধারক রঘু রাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন হাইকমিশনার

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 27, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

    সোমবার (২৭ এপ্রিল) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    দিল্লিতে আলোকচিত্রী রঘু রাইয়ের মরদেহের প্রতি এম রিয়াজ হামিদুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রঘু রাইয়ের স্ত্রী গুরমিত রাইয়ের কাছে সমবেদনা জানিয়ে চিঠি দেন তিনি।

    উল্লেখ্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন অন্যতম। সে সময় ভারতের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে তিনি শরণার্থী শিবিরে গিয়ে উদ্বাস্তু বাংলাদেশিদের মানবেতর জীবনযাত্রার ছবি ধারণ করেন। শুধু তাই নয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের দৃশ্য, বিজয়ের মুহূর্ত এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তাঁর তোলা এসব ছবি আজও মুক্তিযুদ্ধের এক অমূল্য দলিল হিসেবে বিবেচিত।

    ১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের ঝাং অঞ্চলে জন্মগ্রহণ করেন রঘু রাই। ১৯৬২ সালে বড় ভাই আলোকচিত্রী এস পলের কাছে তিনি আলোকচিত্রের হাতে-খড়ি নেন।

    ১৯৬৫ সালে তিনি ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় যোগ দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ‘সানডে’ ম্যাগাজিন ও ইন্ডিয়া টুডেতে ছবি সম্পাদক ও ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৭৭ সালে কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী Henri Cartier-Bresson তাঁকে বিশ্বখ্যাত সংস্থা Magnum Photos-এ যোগদানের জন্য মনোনীত করেন।

    ১৯৮৪ সালের Bhopal Gas Tragedy-এর ভয়াবহতা তিনি তাঁর ক্যামেরায় ধারণ করেন এবং পরবর্তীতে এ নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করেন। এই ঘটনার ওপর ভিত্তি করে তিনি ‘Exposure: A Corporate Crime’ শিরোনামে বইও লেখেন।

    মুক্তিযুদ্ধের সময়কার অসাধারণ আলোকচিত্রের জন্য তিনি ১৯৭২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী লাভ করেন। তাঁর কর্মজীবনে ভারত, মানুষ, সংস্কৃতি ও শহর নিয়ে ১৮টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তাঁর কাজ টাইম, লাইফ, দ্য নিউ ইয়র্ক টাইমসসহ বিশ্বখ্যাত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
    Next Article বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা : বিজিএমইএ
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা: অস্ত্র ছিনতাই

    May 2, 2026

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.