পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য এবার বিজেপিকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারীকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করা হয়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য এবার বিজেপিকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারীকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতেই হাসিনা বাংলা বিজয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানান।
ওই বিবৃতিতে লেখা হয়েছে, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ প্রকাশিত এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজয়ী সকলকে—যার মধ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন—আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নিজের বার্তায় তিনি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার অন্যতম নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ অভিনন্দন জানান। এছাড়া তিনি নির্বাচিত সকল প্রতিনিধির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং পশ্চিমবঙ্গ-সহ সমগ্র ভারতের জনগণের অব্যাহত সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন।”
