Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    May 10, 2026

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল
    Bangladesh

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ১৯৬৯ সালের উত্তাল রাজপথ। রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে এক ছাত্রনেতার বজ্রকণ্ঠে ঘোষণা এলো ‘বঙ্গবন্ধু’। সেই থেকে তিনি হয়ে উঠলেন ইতিহাসের অংশ। একাত্তরের রণাঙ্গন থেকে শুরু করে বাংলার সংসদীয় রাজনীতির চার দশকের বেশি সময় যাঁর পদচারণায় মুখর ছিল, সেই প্রবীণ জননেতা তোফায়েল আহমেদ এখন হাসপাতালের সাদা চাদরের নিচে নিথর পড়ে আছেন। ৮২ বছর বয়সের জীর্ণ শরীর নিয়ে লড়ছেন মৃত্যুর সঙ্গে। অথচ এই অবস্থাতেও রাষ্ট্রের খাতায় তাঁর নামের পাশে লেখা হয়েছে ‘পলাতক’।

    বার্ধক্যজনিত জটিলতা ও গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী তোফায়েল আহমেদ এখন কাউকে চিনতে পারছেন না। এমনকি নিজের পরিচয়ও হয়তো তাঁর স্মৃতির আড়ালে হারিয়ে গেছে। অথচ ২৪ বছর আগের একটি পুরনো মামলাকে কেন্দ্র করে সম্প্রতি আদালত তাঁকে ‘পলাতক’ হিসেবে চিহ্নিত করেছে। যে মানুষটি এই দেশের জন্য ৩৩ মাস জেল খেটেছেন, ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০ বছর দেশের মন্ত্রিত্ব সামলেছেন। জীবনের শেষপ্রান্তে এসে তাঁর এমন ‘পলাতক’ তকমা পাওয়ায় ব্যথিত রাজনৈতিক সচেতন মহল।

    তোফায়েল আহমেদ ছাত্র রাজনীতি করার সুবাধে ডাকসুর সাবেক ভিপি হিসেবে ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। একাত্তরে দেশ স্বাধীন করার অন্যতম কারিগর ও সংগঠক। মাত্র ২৭ বছর বয়সে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং মোট ৯ বার জয়ী একজন জননেতা। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে মোট ৩৩ মাস একটানা কারাবরণ করেছেন।

    হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই মানুষটি কোথাও পালিয়ে যাওয়ার শারীরিক সামর্থ্য হারিয়েছেন অনেক আগেই। তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের মতে, লোকটা পালাননি; তিনি কেবল সব ভুলে গেছেন ভুলে গেছেন নিজের দেশটাকেও। যে মাটির জন্য তিনি যৌবন বিলিয়ে দিয়েছিলেন, সেই মাটির আইন আজ তাঁর অসুস্থতাকে পাশ কাটিয়ে তাঁকে ফেরারি বলছে।

    একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষীয়ান রাজনীতিবিদের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে রাষ্ট্র কি একটুখানি মানবিক হতে পারে না? যে মানুষটি হাসপাতালের বিছানায় স্মৃতি হারিয়ে মৃত্যুর প্রহর গুনছেন, তাঁর বিরুদ্ধে ‘পলাতক’ তকমা কি ইতিহাসের প্রতি সুবিচার? প্রশ্নটি এখন সাধারণ মানুষ ও সুশীল সমাজের।

    ইতিহাস যাঁকে মনে রাখবে রাজপথের মহানায়ক হিসেবে, জীবনের অন্তিমলগ্নে এসে বিচারিক প্রক্রিয়ায় তাঁর এই অবস্থা যেন ‘দেশ তাঁকে ভুলিয়ে দিল’ এই প্রবাদেরই করুণ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
    Next Article দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা
    JoyBangla Editor

    Related Posts

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় শিশু, নারী

    May 9, 2026

    কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

    May 9, 2026

    তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    ৫ মামলায় আইভীর জামিন বহাল

    By JoyBangla EditorMay 10, 20260

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।…

    জ্যোতির নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

    May 10, 2026

    দেয়ালচিত্রকে টানেলের প্রবেশপথ ভেবে গাড়ির ধাক্কা

    May 10, 2026

    তোফায়েল আহমেদ : তিনি দেশ ভোলেননি, দেশ তাঁকে ভুলিয়ে দিল

    May 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.