Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ
    Uncategorized

    ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 16, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া: দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগ তার নেতাকর্মীদের সংগঠিত প্রতিরোধের মাধ্যমে মাঠে থাকার বার্তা দিচ্ছে। আর পড়ে পড়ে মার খাওয়া নয়— এবার ঝটিকা মিছিলের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছে দলটি।

    বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুহিলপুর বাজার এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে। সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর প্রতিরোধ গড়ে তোলেন। এতে ছাত্রদল ও জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

    আহতরা হলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, বিএনপি-জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে হামলার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা এবার প্রস্তুত ছিলেন। তারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরাই আহত হয়ে পিছু হটতে বাধ্য হয়। দলীয় সমর্থকরা মনে করছেন, এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন আর শুধু আত্মরক্ষা নয়, সক্রিয় ও সংগঠিত প্রতিরোধের পথে এগোচ্ছে।

    শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে বিএনপি নেতা ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে এবং পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগ সূত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তারা শুধুমাত্র প্রতিরোধ গড়ে তুলেছে।

    এ ধরনের ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে যে, দমন-পীড়নের মুখেও আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী সংগ্রামী চেতনায় ফিরে আসছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে মাঠে থাকার এই কৌশল দলের ভিতকে আরও মজবুত করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিচ্ছে বাংলাদেশ
    Next Article অ্যান্ডি বার্নহ্যাম উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আবেদন করার অনুমতি পেয়েছেন
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!

    September 18, 2026

    শিশু নিখোঁজে রেকর্ড ভাঙছে বাংলাদেশ, দায় নেবে কে? বিএনপি-জামাত নাকি পুলিশ?

    September 16, 2026

    ড. ইউনূস  নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করলো, তবে  ফিরল কেমনে?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.