Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ
    Economics

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 19, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও, এখন নানা চাপে দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা আর বিনিয়োগ স্থবিরতায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

    সোমবার পিআরআই কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, আর্থিক খাতে সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন ছাড়া অর্থনীতির ঘুড়ে দাঁড়ানো কঠিন।

    উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি সংকট দেশের সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের এমন চিত্র।

    বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক ও রেমিট্যান্স এখনও অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তবে রপ্তানি খাতের বহুমুখীকরণ না হওয়ায় দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়ছে। প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে এলেও তৈরি হচ্ছে না পর্যাপ্ত মানসম্মত চাকরি।

    বিশ্বব্যাংক বলছে, জটিল নিয়মনীতি, ঋণের উচ্চ সুদ, দুর্বল আর্থিক খাত, জ্বালানি সমস্যা এবং প্রশাসনিক জটিলতা ব্যবসা পরিবেশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের এখনও শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে মধ্যম আয়ের দেশের লক্ষ্য অর্জনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো, মানসম্মত কর্মসংস্থান তৈরি এবং দ্রুত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন।

    বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা বলেন, ‘রাজনৈতিক এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের জন্য বড় বাধা, এই অনিশ্চয়তাগুলো থাকলে কোনো ব্যবসায়ী বিনিয়োগ করবেন না। এছাড়া ব্যবসায় গ্যাস, বিদ্যুৎ ও কাঠামোগত চ্যালেঞ্জ তো রয়েছেই।’

    প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে দেশে মূল্যস্ফীতি, কম রাজস্ব সংগ্রহ, আর্থিক খাতের দুর্বলতা এবং অর্থনীতির বাহ্যিক খাতের মতো চ্যালেঞ্জগুলো আরও বাড়িয়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
    Next Article পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন হয় শিশু রামিসা, সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.