Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও জাহাঙ্গীর কবির নানক বলেছেন-‘প্রবাসী সরকার গঠন সংবাদটি ভূয়া’
    Politics

    সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও জাহাঙ্গীর কবির নানক বলেছেন-‘প্রবাসী সরকার গঠন সংবাদটি ভূয়া’

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 2, 2026Updated:June 2, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ‘বাংলাদেশের প্রবাসী সরকার গঠন হচ্ছে’এই মর্মে সম্প্রতি বেঙ্গলী জার্নাল নামে একটি পোর্টাল নিউজ করেছে। এই পত্রিকার উদ্ধৃতি দিয়ে বিলাতেও বিভিন্ন পোর্টালে নিউজ হয়েছে। কিন্তু এই মাত্র সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এর সাথে জয়বাংলা পোর্টালের দায়িত্বশীল সাংবাদিকের ফোনে কথা হয়েছে। তিনি বললেন, ‘খবরটি ভূয়া’। তিনি আরো বললেন, এই পোর্টালের সাথে আমার কোনো আলাপই হয়নি। অথচ উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে-‘ আলাপ হয়েছে’। এদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার ফেইসবৃক পেইজে লিখেছেন, বিষয়টি ‘ভুয়া।’ তিনি লিখেছেন তার  সাথে কেউ এমন বিষয় নিয়ে কথাই বলেনি।

    তাদের দাবী আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল, সে দল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই রাজনতি করবে এবং বাংলাদেশের রাজনীতিতে  ফিরবে। এসব সংবাদে বিভ্রান্ত না হওয়ারওঅনুরোধ জানিয়েছেন তারা।

    জাহাঙ্গীর কবির নানকের পূর্ণাঙ্গ বিবৃতি-

     “মিথ্যা,  বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদ”   এডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।  

    আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি।

    ইতিহাসের পাতায় এমন সময়কে বর্ণনা করা হয় ক্ষতচিহ্নের কালি দিয়ে- যেখানে মানুষের আকাঙ্ক্ষা থাকে মুক্ত আকাশের, অথচ অত্যাচারী, জুলুমকারী ও হত্যাকারীরা তাকে বারংবার বন্দি করে শৃঙ্খলে। এই ক্রান্তিকালে সমগ্র বাংলাদেশের মানুষ যখন জেগে উঠেছে, অন্যায়-অবিচার-জেল-জুলুম ও হত্যার প্রতিবাদ করছে ঠিক তখনই কিছু র্স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে  তথাকথিত  “প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ” এই শিরোনামে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। যেই নিউজ পোর্টালে এই সংবাদ এসেছে – তারা আমার কাছ থেকে কোন পূর্ব-অনুমতি ও যোগাযোগ না করেই এধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    মূলত এ ধরণের ভিত্তিহীন সংবাদ, গুজব প্রচারের মাধ্যমে সুকৌশলে বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।

    ইতিহাস সাক্ষী, জনগণের হৃদয়ে যার স্থান, তাকে কখনো মুছে ফেলা সম্ভব নয়। গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ চার প্রজন্মের রাজনৈতিক দল। সময়ের আবর্তে আবারও জননেত্রী,  দেশরত্ন শেখ হাসিনা’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হবে নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সফল রাষ্ট্রনায়ক,  জননেত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক প্রত্যাবর্তন খুবই সন্নিকটে। যার মাধ্যমে অতীতের অর্জন, আশা ও প্রত্যাশা সবকিছুকে সাথে নিয়ে বাংলাদেশের রাজনীতির পটে আঁকা হবে নতুন এক রেখাচিত্র। ৫৬ হাজার বর্গমাইল জুড়ে ইতোমধ্যেই যে প্রত্যাবর্তনের আবহ তৈরি হয়েছে সে প্রত্যাবর্তনই হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির মাইলফলক।

    জয় বাংলা,

    জয় বঙ্গবন্ধু।  

    featured picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
    Next Article সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.