Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৯০ জন গ্রেপ্তারের ধাক্কাও থামাতে পারেনি: চট্টগ্রামে এবার অনন্যা আবাসিকে ছাত্রলীগের বিশাল মিছিল
    Politics

    ৯০ জন গ্রেপ্তারের ধাক্কাও থামাতে পারেনি: চট্টগ্রামে এবার অনন্যা আবাসিকে ছাত্রলীগের বিশাল মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই আবারও রাজপথে দেখা গেল ছাত্রলীগের বিশাল মিছিল। এবার চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকায় এক বেসরকারি হাসপাতালের সামনে শক্তি প্রদর্শন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

    আজ বুধবার (৩ জুন, ২০২৬) সকালে ঘটা এই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো নগরজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

    ​সকাল হতেই রাজপথে স্লোগান, নেতৃত্বে শীর্ষ নেতা

    ​ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় মিছিলটি অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ অংশ থেকে যাত্রা শুরু করে অনন্যা আবাসিক এলাকার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন এবং তীব্র স্লোগান দিতে থাকেন।

    ​বিশ্বস্ত সূত্রে খবর, ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি স্বশরীরে উপস্থিত থেকে এই মিছিলের নেতৃত্ব দেন।

    ​অনন্যা আবাসিক এলাকাটি মূলত নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার সীমানার মধ্যে পড়েছে। আজ যে সুনির্দিষ্ট স্থানে ছাত্রলীগের এই বড় জমায়েত ও মিছিলটি হয়েছে, সেটি হাটহাজারী থানার আওতাধীন।

    ​তবে প্রকাশ্য দিবালোকে এত বড় একটি মিছিল হয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।” পুলিশের এমন জবাবে স্থানীয় বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

    ​গ্রেপ্তারের পরদিনই পাল্টা মিছিল

    ​এর আগে গত সোমবার সকালে নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় প্রায় ৩০০ জনের একটি বিশাল মিছিল বের করেছিল ছাত্রলীগ। সেই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

    ​রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল, এই গণ-গ্রেপ্তারের পর ছাত্রলীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হয়তো শান্ত থাকবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, গ্রেপ্তারের ঠিক পরদিনই অনন্যা আবাসিক এলাকায় ছাত্রলীগের এই বিশাল মিছিল চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিল।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার আহ্বান ছিল, “”চাকরি নয়, ফ্রিল্যান্সার হও”
    Next Article মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বাড়ল সাড়ে ৩১ হাজার কোটি টাকা, মোট অঙ্ক ৬ লাখ কোটি ছুঁইছুঁই
    JoyBangla Editor

    Related Posts

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.