Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুনের শুরুতেই রেমিট্যান্সে বড় পতন, অর্থনীতিবিদদের উদ্বেগ
    Economics

    জুনের শুরুতেই রেমিট্যান্সে বড় পতন, অর্থনীতিবিদদের উদ্বেগ

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি জুন মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, মাসের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৭৮ শতাংশ কম।

    গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল প্রায় ৮৬ কোটি ২৬ লাখ ডলার। ফলে বছরওয়ারি তুলনায় মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ঘাটতি ধরা পড়েছে, যা অর্থনীতিবিদদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।

    তবে অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতে প্রাপ্ত এই তথ্য দিয়ে পুরো জুন মাসের রেমিট্যান্স প্রবণতা মূল্যায়ন করা ঠিক হবে না। তাদের মতে, ঈদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা সাধারণত আগের মাসেই বেশি অর্থ পাঠিয়ে থাকেন, যার প্রভাব জুনের শুরুতে দেখা যেতে পারে।

    এদিকে সামগ্রিক রেমিট্যান্স প্রবাহ এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশে এসেছে ৩.৪২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    ফলে এক মাসের উত্থানের পরপরই পরবর্তী মাসের শুরুতে প্রবাহে এই পতনকে অনেকেই ‘বেস ইফেক্ট’ ও মৌসুমি সমন্বয় হিসেবে দেখছেন।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, মাসের প্রথম কয়েক দিনের তথ্য দিয়ে পুরো মাসের চিত্র নির্ধারণ করা যায় না। জুনের বাকি সময়ের প্রবাহের ওপরই মাস শেষে মোট রেমিট্যান্সের প্রকৃত প্রবণতা স্পষ্ট হবে।

    বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট ৩৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ২৮.৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

    সংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিকভাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ এখনো ইতিবাচক ধারায় রয়েছে। তবে বৈশ্বিক শ্রমবাজারের অনিশ্চয়তা, বিনিময় হার ও উৎসবকেন্দ্রিক প্রেরণ প্রবণতার কারণে মাসভিত্তিক ওঠানামা অব্যাহত থাকতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচলতি অর্থবছর রেকর্ড বিদ্যুৎ আমদানির পথে বাংলাদেশ, বাড়ছে ব্যয়ও
    Next Article মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.