Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
    Economics

    দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে সংসদে চলমান বিতর্কের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ব্যাংকটি দখলের সময় যে যাতনা বা পন্থায় তা হয়েছিল, এখন তা বেদখল হওয়ার সময় সেই একই যাতনা অনুভূত হওয়াটাই স্বাভাবিক মাননীয় স্পিকার। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায় তিনি ব্যাংকটির অনিয়ম ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকের অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আরডিএস নামক ব্যাংকটির ফ্ল্যাগশিপ প্রকল্পে নির্বাচনের বৈতরণী পার হতে নিয়ম বহির্ভূতভাবে আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া নাবিল গ্রুপকে এলসির বিপরীতে ৭০০ কোটি টাকা ঋণ দেওয়া হলেও সেই টাকা ফেরত আসেনি এবং এই অর্থ কোনো একটি দলের নির্বাচনী তহবিলে যাওয়ার গুঞ্জন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাবিল গ্রুপের ১৬ হাজার কোটি টাকার ঋণ দায়ের বিষয়টি তদন্ত করা হবে।

    ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    নিয়ম ভেঙে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা এবং একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ৬ হাজার জনকে নিয়োগ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া ১৩ হাজার কর্মীকে নিয়মবহির্ভূতভাবে একাধিক পদোন্নতি দেওয়া এবং সিএসআরের নামে ঢাকা-কক্সবাজার রুটের বিমানের টিকিটসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যয় ব্যাংক থেকে নির্বাহ করার মতো অনিয়মগুলোর তদন্ত হবে বলে তিনি জানান।

    ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংকের ৮১ শতাংশ শেয়ার বর্তমানে একটি গ্রুপের হাতে। তিনি ঘোষণা দেন যে, সব শেয়ারহোল্ডারের প্রকৃত পরিচয় প্রকাশ করা হবে এবং বৈধ ও প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগসহ বিদেশে অর্থ পাচারের প্রতিটি ঘটনার বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে তদন্ত করা হবে।

    ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বা কোনো তদন্ত চলমান নেই। তবে নতুন কোনো অভিযোগ এলে তা অবশ্যই তদন্ত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বক্তব্য ব্যাংক খাতের স্থিতিশীলতা এবং আর্থিক অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচন, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
    Next Article ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    By JoyBangla EditorOctober 5, 20260

    যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কর্মীদের পরিবার তথা নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) ব্রিটেনে নিয়ে আসার প্রক্রিয়ায় স্পষ্টতা আনতে নতুন…

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.