Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র, মহাকাশচারীদের জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ নাসার
    Technology

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিদ্র, মহাকাশচারীদের জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ নাসার

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 24, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

    নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেন্স জানান, নতুন করে বাতাস লিক হওয়ার পর ‘রসকসমস’ (রুশ মহাকাশ সংস্থা) শুক্রবার (৫ জুন) ওই অংশ মেরামতের সিদ্ধান্ত নেয়। এ সময় সতর্কতার অংশ হিসেবে নাসা তাদের ‘স্পেসএক্স ক্রু-১২’ মিশনের চারজন সদস্য এবং নাসার মহাকাশচারী ক্রিস উইলিয়ামসকে মেরামতকাজ চলাকালীন ড্রাগন মহাকাশযানে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়।

    তবে পরবর্তী সময়ে এই নির্দেশ প্রত্যাহার করা হয়। কারণ, রুশ মহাকাশ সংস্থা তথ্য বিশ্লেষণের জন্য সেদিনের মতো কাঠামোগত মেরামতের কাজ সাময়িকভাবে স্থগিত করে। এই মেরামতকাজ আবার কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।

    রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, পরিদর্শনের সময় নভোচারীরা দুটি সম্ভাব্য বাতাস লিকের জায়গা খুঁজে পান। তবে রসকসমস জানিয়েছে, এই পরিস্থিতি ক্রুদের নিরাপত্তার জন্য কোনো হুমকি তৈরি করেনি। জভেজদা মডিউলের প্রথম লিকটি দ্রুত বন্ধ করা সম্ভব হলেও অন্য সমস্যাযুক্ত এলাকাটি নিয়ে কাজ চলছে।

    প্রসঙ্গত, মহাকাশ বর্জ্য বা স্পেস জাঙ্কসহ স্টেশনে বড় কোনো বিপর্যয়ের ঝুঁকি তৈরি হলে মহাকাশচারীদের জরুরি মহাকাশযানে আশ্রয় নেওয়া একটি নিয়মিত সুরক্ষামূলক প্রক্রিয়া। এই সময় স্টেশনে শুধু দুজন রুশ নভোচারী—সের্গেই কুদ-স্ভের্চকভ এবং সের্গেই মিকায়েভ মূল অংশে অবস্থান করছিলেন।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, মহাকাশ স্টেশনের জভেজদা মডিউলের সংযোগকারী ‘পিআরকে’ নামক ট্রান্সফার টানেলে লিকের সমস্যা প্রথম ধরা পড়ে ২০১৯ সালে। বছরের পর বছর ধরে এই সমস্যা দূর করতে অণুবীক্ষণযন্ত্র দিয়েও দেখা যায় না এমন সব ক্ষুদ্রাতিক্ষুদ্র ফাটল মেরামতের চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফাটলগুলোর আশপাশে বিভিন্ন পাইপলাইন ও ব্র্যাকেট থাকায় সেখানে ডায়াগনস্টিক যন্ত্রপাতি পৌঁছানো নাসার জন্য কঠিন হয়ে পড়েছিল। ২০২৪ সালে লিকের মাত্রা আরও বেড়ে গেলে নাসা এটিকে ‘বিপর্যয়কর ব্যর্থতার’ কারণ হতে পারে বলে সতর্ক করেছিল। তবে রসকসমসের সঙ্গে এ নিয়ে তাদের কিছুটা মতবিরোধ ছিল।

    এদিকে এই ঘন ঘন লিকের সমস্যা ২৫ বছরের বেশি পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মেয়াদ ফুরিয়ে আসার বিষয়টিকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। ২০০০ সাল থেকে মহাকাশ স্টেশনটিতে মানুষ একটানা বসবাস করে আসছে।

    নাসা ২০৩০ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও, রাশিয়া ২০২৮ সালের পর তাদের অংশ সচল রাখার কোনো নিশ্চয়তা দেয়নি। রাশিয়া চলে গেলে স্টেশনটির রক্ষণাবেক্ষণ কীভাবে হবে, তা এখনো অনিশ্চিত। তবে পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি মহাকাশ স্টেশন টিকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মহাকাশ রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ইতিমধ্যে একই কক্ষপথে একটি নতুন স্টেশন পরিচালনা করছে। এ ছাড়া চাঁদে ও মহাকাশের গভীরে মানুষ পাঠানোর ‘আর্টেমিস’ প্রোগ্রামের প্রযুক্তিগত পরীক্ষার জন্যও আইএসএস অত্যন্ত জরুরি।

    নাসা প্রথমে বেসরকারি খাতের মাধ্যমে আইএসএস প্রতিস্থাপনের পরিকল্পনা করলেও পরে তা বদলে নতুন মডিউল যুক্ত করার কথা ভাবে। কিন্তু বাণিজ্যিক অংশীদারদের আপত্তির মুখে তারা আবার আগের পরিকল্পনাতেই ফিরে গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleক্ষে’পণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    Next Article ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ
    JoyBangla Editor

    Related Posts

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষ

    August 25, 2026

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.