Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র
    International

    হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 8, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরানি তেল বিক্রির অনুমোদন দেওয়া সাধারণ লাইসেন্স (জেনারেল লাইসেন্স) মঙ্গলবার প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কৌশলগত হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে (ট্যাংকার) সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই জলপথে ইরানের কর্মকাণ্ড ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।

    মার্কিন এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহার হওয়া লাইসেন্সের আওতায় শুরু হওয়া ইরানের তেল সংক্রান্ত লেনদেনগুলো সম্পন্ন করতে আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় (উইন্ড-ডাউন পিরিয়ড) দেওয়া হবে।

    মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সর্বশেষ এই উত্তেজনা সৃষ্টি হলেও ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচকরা এখনো সদিচ্ছার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

    ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় তিনটি ট্যাংকার অজ্ঞাত উৎস থেকে ছোড়া গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তিনটি বাণিজ্যিক জাহাজেই ইরান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এই হামলা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সদ্য গড়ে ওঠা কূটনৈতিক সমঝোতাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া বৃহত্তর পরিসরে চলমান চুক্তির আলোচনাকে ভেস্তে দিতে পারে। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত রাখা এবং বিনিময়ে তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাসহ কিছু অবরোধ শিথিল করার বিষয়ে দুই দেশ একটি চুক্তির লক্ষ্যে কাজ করছিল।

    ভূরাজনৈতিক গুরুত্বের বিচারে ইরান ও ওমানের মধ্যবর্তী সরু জলপথ হরমুজ প্রণালিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে দৈনিক ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বিশাল একটি অংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এই রুটে দীর্ঘমেয়াদি কোনো বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে ইতোমধ্যে উচ্চ জ্বালানি ব্যয়ের চাপে থাকা সাধারণ ভোক্তা ও বিভিন্ন দেশের সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

    তেল রপ্তানি ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই খাত থেকে আসা বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা দেশটির সরকারি ব্যয় নির্বাহ এবং যুক্তরাষ্ট্রের বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে। নানা বাধা-নিষেধ সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে তেহরান মূলত চীনের কাছে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে, যা দেশটির অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় নতুন করে তেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করা হলে ইরানের আর্থিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক কর্মকাণ্ড পরিচালনার সামর্থ্যে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত
    Next Article চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
    JoyBangla Editor

    Related Posts

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

    July 10, 2026

    শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

    July 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.