Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু
    Politics

    যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 11, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যশোরের কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর বিএনপি-জামায়াত ও শিবিরের বর্বরোচিত মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন। স্থানীয় বেগমপুর বাজারে তাঁর ওপর নির্মম হামলার পর আত্মরক্ষার্থে পালিয়ে বাড়ি যাওয়ার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা, ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আব্দুস সবুর বেগমপুর বাজারে গেলে বিএনপি ও জামায়াত-শিবিরের একদল উচ্ছৃঙ্খল ক্যাডার তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির চেয়ারম্যান বাবলু ও রফিকুল ওরফে কালুর প্রত্যক্ষ নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়। হামলাকারীরা আব্দুস সবুরকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় তাঁর বুকে প্রচণ্ড আঘাত করা হয় এবং দুটি দাঁত ভেঙে ফেলা হয়।

    একপর্যায়ে তিনি জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে কোনোমতে দৌড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে পালিয়ে যান। তবে এই পরিকল্পিত হামলা, গুরুতর জখম ও তীব্র আতঙ্কের কারণে বাড়িতে পৌঁছানোর পর তাঁর বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুরুতে বিষয়টি স্বাভাবিক মৃত্যু মনে হলেও, জুম্মার নামাজের পর এই বর্বরোচিত হামলার চাঞ্চল্যকর তথ্য ও সত্যতা প্রকাশ্যে আসে।

    এদিকে হামলাকারী ও প্রতিপক্ষের তীব্র রাজনৈতিক ভয়ে আব্দুস সবুরের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীদের হুমকিতে তারা আইনি পদক্ষেপ নিতে বা মুখ খুলতে ভয় পাচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয় সচেতন মহল ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটিকে নিরাপত্তা ও সান্ত্বনা দিয়ে দ্রুত প্রশাসনের দ্বারস্থ হওয়ার অনুরোধ জানিয়েছেন।

    এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল। তিনি হামলাকারী মব বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন উদ্ধৃত করে বলেন, দিনে দিনে বাড়িতেছ বহু দেনা, অচিরেই শুধীতে হইবে ঋণ। তিনি অবিলম্বে এই মব কালচার ও রাজনৈতিক সন্ত্রাসের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    নিহতের রাজনৈতিক সহযোদ্ধারা প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ ও জোরালো দাবি জানিয়ে বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং বিএনপি-জামায়াতের সুপরিকল্পিত হামলার নির্মম ফল। তারা এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? বিজ্ঞান যা বলে
    Next Article বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.