Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের
    Bangladesh

    শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 19, 2026Updated:August 19, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। টার্মিনালটির নির্মাণকাজের বড় অংশই শেষ হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। ২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আংশিক উদ্বোধনও করেছিলেন। তবে নানা কারণে টার্মিনালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

    চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের কাজ আগের সরকার অসম্পূর্ণ ও খারাপ অবস্থায় রেখে গেছে। অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কার্যকর অগ্রগতি করতে পারেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে।

    তবে প্রকল্পটির নির্মাণের ইতিহাস বলছে, তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ এবং এর মূল নির্মাণকাজ আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

    জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি নিয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম প্রকল্পটির নির্মাণকাজ করে। প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার জায়গায় নির্মিত টার্মিনালটির আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

    নির্মাণকাজের অগ্রগতিও আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। ২০২২ সালের নভেম্বরে প্রকল্পটির ৫১ শতাংশ কাজ শেষ হয়েছিল। ২০২৩ সালের জুনে অগ্রগতি দাঁড়ায় ৭৭ দশমিক ৫ শতাংশে। ওই বছরের অক্টোবরে কাজের প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ার পর শেখ হাসিনা টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন।

    আংশিক উদ্বোধনের সময় জানানো হয়েছিল, বাকি কাজ শেষ করে ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে সিস্টেম ইন্টিগ্রেশন, বিভিন্ন যন্ত্রপাতির পরীক্ষা ও ক্যালিব্রেশনসহ কিছু কারিগরি কাজ এবং পরবর্তী সময়ে পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং–সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে এটি চালু করা সম্ভব হয়নি।

    ২০২৪ সালের মে মাসে তৎকালীন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানিয়েছিলেন, টার্মিনালের নির্মাণকাজের প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। একই বছরের আগস্টে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, কাজের অগ্রগতি ৯৮ শতাংশে পৌঁছেছে।

    ফলে বর্তমান সরকারের ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা মূলত দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ও প্রায় সম্পন্ন হয়ে থাকা এই টার্মিনালের বাকি কাজ শেষ করে পূর্ণাঙ্গভাবে কার্যক্রমে নেওয়ার উদ্যোগ। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

    প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের বিদ্যমান দুই টার্মিনালের সক্ষমতা এর তুলনায় অনেক কম। ফলে নতুন টার্মিনালটি চালু হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘদিনের সক্ষমতার সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য
    Next Article শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.