Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, আইনফোন নিয়ে বেরিয়ে আর আসেনি

    September 19, 2026

    সময় পেলে একটু পড়ুন, অভিভাবকদের উদ্দেশ্যে দুটো কথা

    September 19, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকায় চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের
    Politics

    ঢাকায় চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 14, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্লক রেইডের মাধ্যমে চলমান গণতল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    এক বিবৃতিতে দলটি বলেছে, গত শুক্রবার (১১ই সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে সাধারণ মানুষ রাস্তায় নেমে সরকারের ব্যর্থতা ও রাষ্ট্র পরিচালনায় অক্ষমতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে প্রতিবাদ জানায়।

    বিবৃতিতে আওয়ামী লীগের অভিযোগ, জনগণের এই স্বতঃস্ফূর্ত সমাবেশে আতঙ্কিত হয়ে পূর্বনির্ধারিত ফলাফলের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা শাসকগোষ্ঠী রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্লক রেইড চালিয়ে গণতল্লাশি ও গণগ্রেপ্তার শুরু করেছে।

    বিবৃতিতে বল হয়, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাস এলাকায় সাধারণ নাগরিকদের ওপর চলমান হয়রানি ও দমন-পীড়ন সরকারের স্বৈরাচারী চরিত্রকেই উন্মোচিত করেছে।

    একদিকে তথাকথিত সরকার ও বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে দখল, লুটপাট, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ এবং বিপুল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার হরণে মানুষ ক্লান্ত-বিপর্যস্ত; অন্যদিকে সরকারের লুণ্ঠনমূলক মানসিকতার কারণে দেশ চরম অর্থনৈতিক সংকটে নিপতিত হয়েছে বলে দাবি করা হয়।

    এ প্রসঙ্গে দলটি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট, বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়া, প্রতিদিন কলকারখানা বন্ধ হওয়া, ক্রমবর্ধমান বেকারত্ব, ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য, মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা এবং ব্যাপক হারে চাকরিচ্যুতির কথা উল্লেখ করে বলেছে, এসব সংকটে জনগণ দিশেহারা হয়ে পড়েছে।

    আওয়ামী লীগের অভিযোগ, এমন পরিস্থিতিতে সরকার মানুষের স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতার ওপর আঘাত হানছে এবং ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। জনগণের ক্রমবর্ধমান শক্তিতে আতঙ্কিত হয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে জনগণকে ভীতি প্রদর্শন শুরু করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    দলটি মন্তব্য করেছে, সভ্য দেশে এমন আচরণ কল্পনাতীত হলেও এক “বিশ্বসেরা প্রতারকের” পর এক “বিশ্বসেরা চোরের” ক্ষমতারোহণের স্বাভাবিক পরিণতি হিসেবেই এটি প্রত্যাশিত ছিল।

    বিস্মিত হওয়ার পরিবর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

    বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি স্পষ্ট ভাষায় আহ্বান ও সতর্কবার্তা দিয়ে আওয়ামী লীগ বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে যারা তাদের সহকর্মীদের হত্যা করেছে, থানা জ্বালিয়ে অস্ত্র লুট করেছে, এবং এখন যারা তাদের সহকর্মীদের চাকরিচ্যুতি, মামলা, গ্রেপ্তার ও নিপীড়নের শিকার বানাচ্ছে—আবার নৈতিক স্খলনের কারণে বরখাস্ত হওয়া ব্যক্তিদের ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে—তাদেরও একদিন এই অবৈধ ও নিপীড়নমূলক সরকারের আদেশে জনগণের ওপর চালানো দমন-পীড়নের জবাবদিহি করতে হবে।

    সরকারের সব ধরনের অন্যায় ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে, অবিলম্বে গণগ্রেপ্তার ও গণতল্লাশি বন্ধ করতে হবে।

    বিবৃতির শেষাংশে দলটি বলে, জনগণ জেগে উঠেছে এবং যা ঘটেছে তার সব হিসাব দিয়ে ও চেয়ে নিয়েই তারা ঘরে ফিরবে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে
    Next Article ইউনূস ও  উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে
    JoyBangla Editor

    Related Posts

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, আইনফোন নিয়ে বেরিয়ে আর আসেনি

    By JoyBangla EditorSeptember 19, 20260

    কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ…

    সময় পেলে একটু পড়ুন, অভিভাবকদের উদ্দেশ্যে দুটো কথা

    September 19, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.