১৭ই সেপ্টেম্বর ২০২৬ইংরেজী,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ক্যাঙ্গারু কোর্টের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় শুরু হওয়া সমাবেশে দলে দলে নেতা ও কর্মীরা যোগ দেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দেশে ফেরা সম্বলিত নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আলতাব আলী পার্কে। ৭ নেতার মৃত্যুদণ্ড প্রদানের রায় প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ। যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে ৭ নেতাসহ ক্যাঙ্গারু কোর্টের সকল মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়। সন্ধ্যা পর্যন্ত সমাবেশে পার্কে লোকসমাগম ও সভা চলতে থাকে।
