Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জরুরি পরিস্থিতির প্রস্তুতিতে নাগরিকদের ঘরে ৯টি জিনিস রাখার তাগিদ যুক্তরাজ্যের সরকারের
    United Kingdom - যুক্তরাজ্য

    জরুরি পরিস্থিতির প্রস্তুতিতে নাগরিকদের ঘরে ৯টি জিনিস রাখার তাগিদ যুক্তরাজ্যের সরকারের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জরুরি পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। চরম আবহাওয়া, বন্যা, অগ্নিকাণ্ড, সাইবার হামলা কিংবা যুদ্ধের মতো সংকটে দেশের সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা থেকেই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক সতর্কবার্তায় জানান, দেশটি এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে শত্রুভাবাপন্ন দেশের হামলা বা সাইবার যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের “আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার” পরামর্শ দিয়ে তিনি জানান, বড় ধরনের কোনো সংকট তৈরি হলে ব্যাংক, এটিএম, সুপারমার্কেট কিংবা অন্যান্য জরুরি সেবা কিছুদিনের জন্য অচল হয়ে পড়তে পারে।

    সেই লক্ষ্যে সংকটকালীন মুহূর্তে পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে ও চাপ কমাতে ব্রিটিশ সরকারের প্রস্তুতকৃত নির্দেশনা পোর্টালে (GOV.UK Prepare) প্রধান ৯টি প্রয়োজনীয় সামগ্রীর তালিকা উল্লেখ করা হয়েছে।

    তালিকায় থাকা ৯টি প্রয়োজনীয় সামগ্রী:

    ১. টর্চলাইট: বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যবহারের জন্য মোমবাতির চেয়ে নিরাপদ ব্যাটারিচালিত বা উইন্ড-আপ টর্চ।

    ২. পাওয়ার ব্যাংক: বিদ্যুৎ না থাকলেও মোবাইল ফোন সচল রাখার জন্য পোর্টেবল পাওয়ার ব্যাংক।

    ৩. রেডিও: জরুরি খবর ও সরকারি নির্দেশনা পাওয়ার জন্য ব্যাটারিচালিত বা উইন্ড-আপ রেডিও।

    ৪. অতিরিক্ত ব্যাটারি: টর্চ, রেডিও বা প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ব্যাকআপের জন্য।

    ৫. ফার্স্ট এইড কিট: ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, ডিজিটাল থার্মোমিটার, প্লাস্টার, গজ ও চিমটাসহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

    ৬. হ্যান্ড স্যানিটাইজার ও ভেজা টিস্যু (ওয়েট ওয়াইপস): পানি সরবরাহ বন্ধ থাকলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য।

    ৭. বোতলজাত পানি: পানীয় জল ও রান্নার জন্য জনপ্রতি প্রতিদিন প্রয়োজনীয় পানি।

    ৮. পচনশীল নয় এমন খাবার (টিনজাত খাদ্য): রান্না ছাড়া সঙ্গে সঙ্গে খাওয়া যায় এমন টিনজাত মাংস, ফল বা সবজি এবং তা খোলার জন্য ‘টিন ওপেনার’।

    ৯. শিশুখাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী: ছোট শিশু থাকলে নেপি ও তৈরি বোতলজাত ফমুর্লা মিল্ক।

    জরুরি এসব পণ্যের পাশাপাশি সংকটের সময় ব্যবহারের জন্য প্রতিটি পরিবারকে ঘরে কিছু নগদ অর্থ রাখার জন্যও আলাদাভাবে পরামর্শ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নাগরিকরা যেন অন্তত কয়েক দিনের জন্য নিজেদের মৌলিক চাহিদা নিজেরাই মেটাতে পারেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅক্টোবর-নভেম্বর উত্তাল হতে পারে বাংলাদেশ
    Next Article সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    By JoyBangla EditorOctober 4, 20260

    – সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও…

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.