Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জি-৭ মজুত ছাড়ার ঘোষণায় কমতে শুরু করেছে জ্বালানির দাম
    Economics

    জি-৭ মজুত ছাড়ার ঘোষণায় কমতে শুরু করেছে জ্বালানির দাম

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে যে তীব্র অস্থিরতা ও মূল্যবৃদ্ধি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

    শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ তাদের জরুরি কৌশলগত মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। ঘোষণাটি আসার পরপরই আন্তর্জাতিক বাজারে ডিজেল ও তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে।

    ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে যে তীব্র অস্থিরতা ও মূল্যবৃদ্ধি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

    শুক্রবার (২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জি-৭ দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে একমত হয়েছে।

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরকারগুলো ফ্রান্সের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে, যার আওতায় ইউরোপীয় দেশগুলো ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আইইএ সদস্য দেশগুলো ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে।

    ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী, ৫ কোটি ব্যারেল ডিজেল ছাড়া হলে তা ইইউর মোট জরুরি ডিজেল মজুতের প্রায় ১৭ শতাংশের সমান হবে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেল ফিউচারসের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি গ্যালন ৪.৪৪৯১ ডলারে নেমেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক ডিজেল ফিউচারসের দাম প্রতি মেট্রিক টনে ৯০ ডলারের বেশি হ্রাস পেয়েছে।

    যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হয়ে টানা চার মাস চলবে। বিশেষ করে প্রথম ২০ দিনের মধ্যেই বাজারে উল্লেখযোগ্য পরিমাণে ডিজেল সরবরাহ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

    আসন্ন নভেম্বরের ৩ তারিখের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরহিক মার্কিন প্রশাসন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘ইউরোপ এইমাত্র তাদের বিপুল মজুত থাকা ডিজেল তেলের বড় একটি অংশ ছাড়তে সম্মত হয়েছে।’

    এর আগে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে যে, মার্কিন প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত কমাতে চাপ দিয়েছিল এবং অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিল। তবে জি-৭ এর বর্তমান বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে।

    বিশ্লেষকদের মতে, মজুত ছাড়ার এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া সরবরাহ ঘাটতি পুরোপুরি মেটাতে না পারলেও, সাময়িকভাবে বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে এবং তেলের দামের লাগামহীন ঊর্ধ্বগতি টেনে ধরেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান
    Next Article ৬০ শিল্পীর পরিবেশনায় ‘যশোর রোড’ মঞ্চস্থ
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    সম্মিলিত ইসলামী ব্যাংক: এক বছরেও দৃশ্যমান নয় একীভূতকরণ, ১৮ হাজার কর্মীর মধ্যে ছাঁটাই আতঙ্ক

    September 29, 2026

    ভাত খুঁজছে এক কোটি ৮১ লাখ অনাহারী মানুষ, আর ক্ষমতার অলিন্দে চলছে বিএনপির লুটের মহোৎসব!

    September 27, 2026

    আয় বাড়েনি এক টাকাও, খরচ বেড়েছে বহুগুনে

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    By JoyBangla EditorOctober 4, 20260

    – সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও…

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.