Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর
    Bangladesh

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর : যারা ক্ষমতা চায়, তারা আসলে সংখ্যালঘুদের রক্তে নিজেদের ভবিষ্যৎ লিখছে

    আসন্ন দুর্গাপুজোকে লক্ষ্য করব আবারও শুরু হয়েছে প্রতিমা ভাঙচুরের রাজনৈতিক কর্মসূচি। আবারও সেই চিরচেনা ছবি – মণ্ডপে ঢুকে দুর্গা, গণেশ, অসুরের মাথা কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝাড়ু দিতে গিয়ে দেখেন, চারটি প্রতিমা ভাঙা পড়ে আছে। ১২ সেপ্টেম্বর থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে মাটির প্রলেপ শেষ করে মণ্ডপ ঢেকে রাখা হয়েছিল। সেই ঢেকে রাখা মণ্ডপেই হামলা। মানে পরিকল্পিত। মানে স্থানীয় রাজনৈতিক চক্র।

    পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান। কিন্তু ২০২৬ সালের সেপ্টেম্বরে দাঁড়িয়ে এই ঘটনার যে রাজনৈতিক পাঠ, সেটি পরিষ্কার। বিএনপি ও জামায়াতে ইসলামী যখনই ক্ষমতার কাছাকাছি আসে, সংখ্যালঘুদের মাথার উপর তখনই কালো মেঘ জমতে শুরু করে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই জোটের শাসনামলে দেশের সংখ্যালঘুরা যা ভোগ করেছেন, সেই ইতিহাস কারও অজানা নয়। পূজামণ্ডপে বোমা, মন্দিরে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, জমি দখল, মেয়েদের অপহরণ – সবই ছিল সেই সময়ের নিত্যদিনের ঘটনা।

    টাঙ্গাইলের এই ভাঙচুর সেই পুরনো কালচার ফিরে আসারই ঘোষণা পাঠ। জামায়াত সবসময় সংখ্যালঘু বিরোধী রাজনীতির মূল ইঞ্জিন। আর বিএনপি সেই ইঞ্জিনকে জ্বালানি দিয়ে নিজের ভোটব্যাংক বানায়। ২০২৬ সালে সেই জোট আবার ক্ষমতায় এলে সংখ্যালঘু নির্যাতন যে নতুন মাত্রা পাবে, টাঙ্গাইলের ঘটনা তারই প্রমাণ। প্রতিমা ভাঙচুরকারীরা গ্রেপ্তার হবে না, মামলা টালবাহানা চলবে, আর সংখ্যালঘুরা আবারও বলির পাঁঠা হবে – এই বাস্তবতা নতুন নয়।

    এই ঘটনার পর বিএনপি বা জামায়াতের কোনো শীর্ষ নেতা কি নিন্দা জানিয়েছেন? না। কারণ তাদের রাজনীতির মূল ভিত্তিই সাম্প্রদায়িকতা। মির্জাপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনা শুধু একটি মন্দিরের ক্ষতি নয়। এটি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের ব্যর্থতার আরেকটি দলিল। আর এই ব্যর্থতার সুযোগ নিয়েই বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বেড়ে ওঠে। টাঙ্গাইলের ঘটনা সেই অশুভ রাজনীতিরই ফসল।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা
    Next Article যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে
    JoyBangla Editor

    Related Posts

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026

    অক্টোবর-নভেম্বর উত্তাল হতে পারে বাংলাদেশ

    October 3, 2026

    চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

    October 3, 2026

    ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে গ্রেপ্তার বাবা, বাবা-ছেলে এখন কারাগারে

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    By JoyBangla EditorOctober 4, 20260

    – সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও…

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.