Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

    October 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইরান যুদ্ধে ৮১ ফাইটার–ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ৩.৩ বিলিয়ন ডলার
    International

    ইরান যুদ্ধে ৮১ ফাইটার–ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ৩.৩ বিলিয়ন ডলার

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 7, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ৮১টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিমান ও ড্রোনের কারণে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। সম্প্রতি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষয়ক্ষতির তালিকায় এফ-৩৫এ লাইটনিং ২ স্টেলথ ফাইটার, এফ-১৫ জেট ও এমকিউ-৯ রিপার ড্রোনের মতো আমেরিকার অত্যাধুনিক সামরিক আকাশযানগুলো রয়েছে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিটি এফ-১৫ জেটের মূল্য ৩০ মিলিয়ন ডলারের বেশি এবং ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোনের প্রতিটির আনুমানিক মূল্য ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলারের মধ্যে। এ ছাড়া, পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এফ-৩৫এ যুদ্ধবিমানের বাজারমূল্য ৯২ মিলিয়ন ডলারের বেশি।

    সিআরএস প্রকাশিত ‘ইউএস এয়ারক্রাফট কমব্যাট ড্যামেজ ইন অপারেশন এপিক ফিউরি: কনসিডারেশনস ফর কংগ্রেস’—শীর্ষক উক্ত প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে মিশন পরিচালনা করতে গিয়ে মার্কিন বাহিনী ১২টি এফ-১৫ই বিমান, একটি এফ-৩৫এ লাইটনিং ২ ফাইটার, দুটি এ-১০ থান্ডারবোল্ট ২ গ্রাউন্ড-অ্যাটাক বিমান এবং সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার এয়ারিয়াল রিফুয়েলিং বিমান হারিয়েছে।

    প্রতিবেদনে আরও বিস্তারিত বলা হয়, গত ২ মার্চ কুয়েতের ওপর ফ্রেন্ডলি ফায়ারে (নিজের বাহিনীর ভুল গোলাবর্ষণে) তিনটি এফ-১৫ জেট ধ্বংস হয় এবং পরবর্তী মাসে ইরানের আকাশে আরও একটি বিমান ভূপাতিত করা হয়। পাশাপাশি, গত ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের বিমান হামলায় অন্তত আটটি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

    অন্যান্য হারানো সামরিক সম্পদের মধ্যে রয়েছে একটি ই-৩ সেন্ট্রি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেম বিমান, দুটি এমসি-১৩০জে কমান্ডো ২ স্পেশাল অপারেশন বিমান, একটি এইচএইচ-৬০ ডব্লিউ জলি গ্রিন ২ কমব্যাট সার্চ-অ্যান্ড-রেসকিউ হেলিকপ্টার, একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই-অল্টিটিউড লং-এন্ডুরেন্স চালকহীন বিমান, তিনটি এমকিউ-১ মাল্টি-রোল চালকহীন বিমান এবং ৪৫টি এমকিউ-৯ রিপার মাল্টি-রোল ড্রোন। এর মধ্যে বোয়িং ৭০৭ এয়ারলাইনারের ওপর ভিত্তি করে তৈরি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমানের প্রতিটির তৈরি খরচ ২৭০ মিলিয়ন ডলার। মার্কিন বিমান বাহিনীর ২০১৫ সালের হিসাব অনুযায়ী, তাদের বহরে মাত্র ৩২টি এই ধরনের চালু বিমান ছিল।

    প্রত্যক্ষ কমব্যাট বা সরাসরি যুদ্ধ চলাকালে মার্কিন বাহিনী একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড লাইট অ্যাটাক হেলিকপ্টার এবং একটি এমএইচ-৬০ সি হক সামুদ্রিক হেলিকপ্টারও হারিয়েছে।

    তবে প্রতিবেদনে সতর্ক করে জানানো হয়েছে, সামরিক অভিযান অব্যাহত থাকা, কিছু তথ্যের গোপনীয়তা এবং কয়েকটি ঘটনার দায়ভার স্পষ্ট না হওয়ায় এই ক্ষয়ক্ষতির চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত হতে পারে। ক্ষতিগ্রস্ত কিছু বিমান মেরামতের পর পুনরায় সেবায় ফিরিয়ে আনা সম্ভব বলেও উল্লেখ করা হয়।

    এদিকে, মাত্র এক মাসের ব্যবধানে ইরানে ব্যবহৃত মার্কিন অস্ত্রের খরচ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসনাল বাজেট অফিসের সাম্প্রতিক রিপোর্টে যেখানে খরচের পরিমাণ ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার, তা ইউএস সেন্ট্রাল কমান্ডের নতুন প্রাক্কলনে বেড়ে দাঁড়িয়েছে ২৮.১ বিলিয়ন ডলারে; যা প্রায় ৬ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি নির্দেশ করে। প্রতিবেদনটিতে প্রকাশিত ক্ষয়ক্ষতি ও খরচের বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই
    Next Article চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক
    JoyBangla Editor

    Related Posts

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

    October 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    By JoyBangla EditorOctober 8, 20260

    ৪৫ হাজার ১৮৬ জনের জায়গায় এখন বন্দি ১ লাখ ৬ হাজার। প্রতি ১০০ জনের জায়গায়…

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

    October 8, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.