Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ
    Technology

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 12, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। তবে ভবিষ্যতের কর্মজগৎকে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করেছেন সেলসফোর্স ও মেটার সাবেক এআইপ্রধান ক্লারা শিহ।

    এক প্রশ্নের জবাবে ক্লারা শিহ বলেন, ভবিষ্যতে মূলত তিন ধরনের কর্মী দেখা যাবে—যাঁরা এআই তৈরি করবেন, যাঁরা এআই ব্যবহার করবেন ও যাঁরা এআইয়ের ব্যবস্থাপনায় কাজ করবেন।

    শিহের মতে, তৃতীয় শ্রেণির কর্মী ইতিমধ্যেই বাস্তবে রয়েছেন। উদাহরণ হিসেবে তিনি উবার চালক, ডোরড্যাশের ডেলিভারি কর্মী এবং ক্রমবর্ধমানভাবে গ্রাহকসেবা প্রতিনিধি ও সেলস ডেভেলপমেন্ট প্রতিনিধিদের কথা উল্লেখ করেন। এসব কর্মীর কাজের বড় অংশ এখন অ্যালগরিদম ও এআই-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত বা তদারকি করা হচ্ছে।

    শিহ বলেন, অধিকাংশ মানুষ মনে করেন, তাঁরা ভবিষ্যতে দ্বিতীয় শ্রেণিতে—অর্থাৎ এআই ব্যবহারকারী হিসেবে থাকবেন; কিন্তু বাস্তবে এই শ্রেণির কর্মীর সংখ্যা অনেকের ধারণার চেয়ে কম এবং তা আরও সংকুচিত হচ্ছে।

    এআইয়ের প্রভাব তরুণ ও নতুন স্নাতকদের ওপর বেশি পড়ছে বলেও সতর্ক করেন শিহ। তিনি জানান, তিনি আগে যেসব প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেখানে এন্ট্রি-লেভেল বা নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ কমে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যের উল্লেখ করে তিনি বলেন, দেশটির সাম্প্রতিক কলেজ গ্র্যাজুয়েটদের প্রতি দুজনের একজন হয় বেকার, নয়তো এমন কাজে নিয়োজিত, যেখানে তাঁদের ডিগ্রির প্রয়োজন নেই।

    শিহ জানান, তিনি যেসব ক্ষেত্রে এআই পণ্য ও ব্যবসা তৈরির দায়িত্বে ছিলেন, সেখানে প্রতিষ্ঠানগুলো দেখেছে—কলেজ থেকে সদ্য বের হওয়া অনেক কর্মীর তুলনায় এআই শুরু থেকেই অনেক বেশি সক্ষমতা দেখাচ্ছে। ফলে নিয়োগের ধরনেও পরিবর্তন এসেছে।

    এআইয়ের প্রভাব নিয়ে আরও বড় সতর্কবার্তা দিয়ে শিহ বলেন, যথাযথ উদ্যোগ না নিলে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর বিভিন্ন খাতে সেই পরিস্থিতিই তৈরি হতে পারে, যা একসময় উৎপাদনশিল্পে ঘটেছিল।

    তরুণদের পরিবর্তিত চাকরির বাজারে প্রস্তুত করতে ক্লারা শিহ ‘নিউ ওয়ার্ক ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ
    Next Article রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026

    জাতীয় সংসদের ভেতরে এ কারা বসে আছে?

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.