১৩ই অক্টোবর, ১৯৬৬ আইয়ুব খানের অস্ত্রের হুমকিকে তুচ্ছ করে বুড়ো আঙুল দেখিয়েছিলেন যিনি!
বাঙালি নাকি শুধুই আন্দোলন করতে জানে। কিন্তু বাঙালি কেবল আন্দোলনই করেনি, স্বৈরাচারী সামরিক শাসকের চোখের দিকে তাকিয়ে তাকে উল্টো ভয় দেখাতেও জানে! আর এই সাহসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন স্বয়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কী ঘটেছিল ১৯৬৬ সালের ১৩ অক্টোবরে?
১৯৬৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশ করা ‘ছয় দফা’ ছিল বাঙালির স্বায়ত্তশাসন ও মুক্তির সনদ। ৬ দফার প্রতি বাঙালির অভূতপূর্ব সমর্থন দেখে কাঁপন ধরেছিল তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের তক্তে।
আইয়ুব খান ভেবেছিলেন অস্ত্রের ভাষা ব্যবহার করলেই বাঙালি চুপ হয়ে যাবে। তাই সামরিক শক্তি প্রয়োগ ও গৃহযুদ্ধের ভয় দেখিয়ে আন্দোলন দমানোর হুমকি দেন তিনি।
কিন্তু ১৩ অক্টোবর, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু সেই আইয়ুব খানকেই প্রকাশ্যে ও তীব্র ভাষায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন! তিনি স্পষ্ট জানিয়ে দেন—“নিপীড়ন ও অস্ত্রের ভয় দেখিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন আর রোখা যাবে না।” স্বৈরাচারের রক্তচক্ষু আর পিস্তলের নলকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো সামরিক শাসককেই ব্যাকফুটে ঠেলে দিয়েছ
