Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

    এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়: ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও পড়াশোনায় বিচ্ছিন্নতা দায়ী

    November 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা
    Politics

     ‘প্রতিশোধ নেওয়া আমাদের চরিত্র নয়’, দেশে ফেরা নিয়ে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কারণ নেই: শেখ হাসিনা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     ‘আমার পক্ষে থাক বা বিপক্ষে, আমি সবার জন্যই রাজনীতি করি’; শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জুলাই আন্দোলনকারী ও ছাত্র-জনতার মধ্যে ভীতি ছড়ানোর অভিযোগ, অনলাইন প্রচারণায় ‘কাউকে বাঁচতে দেওয়া হবে না’—এমন বক্তব্যের বিপরীতে প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান সাবেক প্রধানমন্ত্রীর

    ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মনে তাঁর দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা বিভ্রান্ত হয়েছেন, তাঁরাও এই দেশের নাগরিক। তাঁদের প্রতি রাগ নয়, বরং করুণা করা যায়।

    সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,

    ‘প্রতিশোধ নেওয়া তো আমাদের চরিত্র নয়! আমরা ২০০৯ সালে সরকারে এসেও কোনো প্রতিশোধের দিকে যাইনি। যারা আন্দোলনের নামে বিভ্রান্ত হয়েছে, তারাও তো এই দেশেরই নাগরিক। এদের ওপর রাগ নয়, করুণা করা যায়। আল্লাহ তাদের হেদায়েত দিক, যেন নিজেদের ভুল বুঝতে পারে। আমি তো সবার জন্যই রাজনীতি করি—আমার পক্ষে থাক বা বিপক্ষে।’

    শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রচারণাও চলছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত বিভিন্ন পক্ষের অনলাইন প্রচারণায় শেখ হাসিনা দেশে ফিরলে কাউকে বাঁচতে দেওয়া হবে না—এমন বক্তব্য ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। চায়ের দোকানের সাধারণ আলোচনা থেকে শুরু করে চিত্রনায়িকা বাঁধনের বক্তব্যেও একই ধরনের আশঙ্কার কথা উঠে আসছে। এসব বক্তব্য ও প্রচারণা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সমাজের একটি অংশের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করছে।

    তবে শেখ হাসিনার বক্তব্যে সেই আশঙ্কার বিপরীতে প্রতিশোধ না নেওয়ার অবস্থানই উঠে এসেছে। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক অবস্থান কিংবা আন্দোলনে অংশগ্রহণের কারণে কাউকে ব্যক্তিগত শত্রু হিসেবে দেখেন না। তাঁর মতে, রাজনৈতিকভাবে তাঁর পক্ষে কিংবা বিপক্ষে—সব নাগরিকের জন্যই তিনি রাজনীতি করেন।

    এ প্রসঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার পর শেখ হাসিনার দেশে ফেরার ইতিহাসও সামনে আসে। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে দেশে ফিরে তিনি পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাঁর দেশে ফেরার পর প্রতিশোধের পথ বেছে না নিয়ে হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করার উদ্যোগের বিষয়টি তাঁর বর্তমান বক্তব্যের সঙ্গে তুলনীয়।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
    Next Article মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন
    JoyBangla Editor

    Related Posts

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

    “জেলহত্যা দিবস”: আওয়ামী লীগ ও সংগঠনসমূহের কর্মসূচি

    October 31, 2026

    পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সকে অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

    October 30, 2026

    “আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।”-শেখ হাসিনার নির্মোহ ও অনন্য জীবনদর্শন

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

    কোথায় যাবেন, কী করবেন প্যাসিফিক জিন্সের কর্মহীন সাড়ে ৫ হাজার কর্মী?

    November 1, 2026

    ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল

    November 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    By JoyBangla EditorNovember 1, 20260

    লন্ডনের টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে ‘এ সিজন অব বাংলা ড্রামা’। ৩১ অক্টোবর ব্রাডি আটর্টস সেন্টারে…

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

    এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়: ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও পড়াশোনায় বিচ্ছিন্নতা দায়ী

    November 1, 2026

    কোথায় যাবেন, কী করবেন প্যাসিফিক জিন্সের কর্মহীন সাড়ে ৫ হাজার কর্মী?

    November 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব

    November 1, 2026

    কুড়িলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত রাজপথ

    November 1, 2026

    কোথায় যাবেন, কী করবেন প্যাসিফিক জিন্সের কর্মহীন সাড়ে ৫ হাজার কর্মী?

    November 1, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.