Author: JoyBangla Editor

।। মাহরুফ চৌধুরী ।। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ‘আমরা’ শব্দটি একধরনের প্রতিবাদী সত্তার রূপ ধারণ করেছে। কিন্তু এই ‘আমরা’ আসলে কারা? ‘আমরা’ বলতে কি নিপীড়িত, বঞ্চিত জনগোষ্ঠী, যারা রাষ্ট্রীয় পরিম-লে সাধারণ জনগণ হিসেবে নিজেদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য লড়াই করছে? নাকি এ এক সযতেœ রচিত বিশেষ বিশেষ সুবিধা আদায়ে সংঘবদ্ধ বিশৃঙ্খল সত্তা, যা আন্দোলনের নামে রাষ্ট্রকে অকার্যকর করে দিতে চায়? রাজপথে, ক্যাম্পাসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত দেখা যায় বিশেষ শ্রেণীর কেউ কেউ ‘আমরা’ বলে তর্জন গর্জন করছে। কিন্তু সেই ‘আমরা’-র প্রকৃত পরিচয় কী? আপনার ‘আমরা’ এবং আমার ‘আমরা’-র মধ্যে পার্থক্য কোথায়? যদি সেই ‘আমরা’-র মধ্যে আমি না থাকি,…

Read More

।। কবির য়াহমদ ।। দেশে সংবিধান সক্রিয় রয়েছে। তবে সাংবিধানিক পদ ও সংস্থাগুলো অনেকটাই অকার্যকর করে রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী সংবিধান অবমাননা এবং লঙ্ঘনের শাস্তিও নির্ধারিত; সর্বোচ্চ শাস্তি। সংবিধানের ৭ক অনুচ্ছেদের বলা আছে, ‘‘(১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায়- (ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে- তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা…

Read More

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। আগে ব্যাট করে অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান। জিততে হলে এই রানের মধ্যেই থামাতে হবে থাইল্যান্ডকে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। দলীয় ১১৯…

Read More

ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বেশ কিছু আরব দেশ। আঞ্চলিক শক্তির দেশ তুরস্কও নিন্দা আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। এক ইরান ও ইয়েমেনের যোদ্ধারা নিজেদের যতটুকু রয়েছে তা নিয়েই মোকাবেলা করছে ইসরায়েলকে। এর বাইরে গিয়ে এবার ফিলিস্তিনিদের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশটি। এশিয়ায় অবস্থিত দেশটির নাম ইন্দোনেশিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ইন্দোনেশিয়া। বুধবার (৯ এপ্রিল) বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার বিষয়ে এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, প্রথম ধাপে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ১ হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেয়ার প্রস্তুতি নিয়েছে তাঁর দেশ।…

Read More

যুক্তরাষ্ট্রের শীর্ষ কৃষি রপ্তানি পণ্য সোয়া বীজ,বর্তমানে ট্রাম্পের শুল্ক যুদ্ধের একটি দুর্বল স্থান হতে পারে, যা ওয়াশিংটনের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে।বুধবার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলো ট্রাম্পের ব্যাপক শুল্কের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই শুল্কগুলো ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে, এবং এর মধ্যে চীনও ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে। এই শুল্ক যুদ্ধের ফলে বিশ্বব্যাপী বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, এবং শেয়ার বাজারেও বড় পতন দেখা গেছে। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায়, ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, আর চীনের পণ্যের উপর ১০৪ শতাংশ শুল্ক।ইইউ’র শুল্কের তালিকায় মার্কিন অ্যালুমিনিয়াম ও স্টিল…

Read More

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই দেশের সরকার প্রধানের সাক্ষাতের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে, এমনটা আশা করা হচ্ছিল। কিন্তু ভারতের নতুন এক সিদ্ধান্তে সেই আশায় গুড়ে বালি। বাংলাদেশের জন্য ভারতীয় ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে এক নতুন শঙ্কা দেখা দিয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের…

Read More

বাংলাদেশের তৈরি পোশাক খাত এক জটিল অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি পোশাকের ওপর ৩৭ শতাংশ নতুন শুল্কারোপের ঘোষণা দিয়েছে, যা ৯ই এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এর ফলে প্রায় ৮০০ মিলিয়ন ডলার মূল্যের পোশাক পণ্য আটকে পড়েছে বন্দরে ও জাহাজে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৮০ কোটি টাকা। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাঁদের সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো নিয়ে। প্রতি মাসে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, তার অনেকটাই এখন অনিশ্চয়তায় পড়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “এই পণ্যের উপর কি নতুন শুল্ক কার্যকর হবে, নাকি আগের নিয়মে যাবে?” ২রা এপ্রিল যুক্তরাষ্ট্রের…

Read More

তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ভারত। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণার পর প্রতিবেশী দুই দেশের এই প্রতিদ্বন্দ্বী মনোভাব আরও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে তৈরি পোশাক খাতসহ একাধিক রপ্তানিকারক সংগঠনের দাবির মুখে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। ২০২০ সালের জুনে চালু করা এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারে রপ্তানি পণ্য ভারতের স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে পাঠানো হতো। সিবিআইসির নতুন…

Read More

।। হুসাইন আহমদ।। বহুজাতিক জুতা প্রস্তুতকারক কোম্পানি বাটা এখন বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয়। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে ৭ এপ্রিল ছিল বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচি। সেদিন বাংলাদেশে বিক্ষোভের সময় বিভিন্ন অঞ্চলে একাধিক বিদেশি কোম্পানির আউটলেটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সেদিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাটা। চট্টগ্রাম, সিলেট ও খুলনার একাধিক স্থানে বাটার শোরুমে হামলা চালিয়ে জুতাসহ জিনিসপত্র লুটপাট করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। এর জন্য সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যে বাটা জড়িয়ে আছে, সেই বিষয়টি আবার সামনে এসেছে। বিষয়টি জানেন না অনেকে, বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্ম। মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব…

Read More

।। আব্দুর রাজ্জাক ।। ৫ আগস্টের পর থেকে আমরা ঢাকাসহ সারা দেশেই জাস্টিসের নমুনা দেখেছি। কিছু লোক একত্রে জড়ো হয়ে একটি গুজব ছড়িয়ে, কোনো ব্যক্তির ওপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে আঘাত করে, কোনো কোনো ক্ষেত্রে মেরে ফেলে। আবার বর্তমানে পলায়নপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পত্তি দখল করে নিজেদের আয়ত্তে নেওয়া অথবা ভাঙচুর করাসহ পুড়িয়ে দেওয়াও মব জাস্টিস। এটা তিন-চার মাস ভালোই চলেছে সারা দেশে, এর ওপর সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না। যেহেতু পুলিশ অকার্যকর ছিল, তাই সাধারণ মানুষ চোখ বন্ধ করে এসব সহ্য করে নিতে বাধ্য হয়েছে পারিপার্শ্বিক অবস্থার কারণে। মব জাস্টিস থেকে এখন কিছুটা পরিত্রাণ পাওয়া গেছে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি…

Read More