সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন। সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন। এসময় ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ…
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সাত দফা থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (ঢাকা উত্তর সিটি করপোরেশন অবরোধ) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আজ থেকে আমরা আর সাত দফা চাই না। এখন থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির একদফা দাবিতে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে তিতুমীর কলেজের…
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। গাজী আবদুল হাকিম জানালেন, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী শিল্পীর সর্বশেষ অবস্থা প্রসঙ্গে বলেন, ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষানিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল…
লন্ডন: যুক্তরাজ্যে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের পক্ষে ফয়জুর রহমান খান এবং লোকমান হোসেন এক বিবৃতিতে বলেছেন, সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের ঊষালগ্নে কে এম শফি উল্লাহ পাকিস্তান সামরিক বাহিনীর কর্মরত অফিসার থাকা অবস্থাতেই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নয় মাসের মরনপণ যুদ্ধে মুজিবনগর সরকারের অধীনে তিনি যুদ্ধ করেন এবং তিন নাম্বার সেক্টরের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে সরকার তাঁকে বীর উত্তম খেতাবে সম্মানিত করে। দেশ মুক্ত হবার পর তিনি স্বাধীন দেশের প্রথম সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কূটনীতিক এবং সংসদ…
বন্ধের সিদ্ধান্ত নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১টি রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের বেক্সিমকো শিল্প পার্কের লে-অফে থাকা কোম্পানিগুলোর মধ্যে একেবারে বন্ধ করে দেওয়া হবে ১২টি; আর তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নেওয়া পাঁচটি সিদ্ধান্তের মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার পর শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব সিদ্ধান্ত জানানো হয়।…
দীর্ঘদিন পর সংগীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’ ফায়রুজ বাঁধন জানান, আজ একই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমীনের। ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না। গতকাল রাতে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে।…
বিশ্বজিৎ ঘোষ স্বাধীনতার অব্যবহিত পরে, ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি, বাংলা একাডেমি চত্বরে মুক্তধারার স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা চাটাই বিছিয়ে যে বইমেলার সূত্রপাত করেছিলেন, অর্ধশতাব্দীরও অধিককালের ব্যবধানে আজ তা আমাদের জাতীয় সংস্কৃতির অনিবার্য এক উপাদানে পরিণত। বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলা শুধু বই বেচাকেনার মেলা নয়; এই মেলা বাঙালির আবেগ আর সংরাগ, দ্রোহ আর প্রতিবাদ, সংঘচেতনা আর মাতৃভাষাপ্রীতিরও অনন্য এক মেলা। মানুষের সঙ্গে মানুষের সংঘবাসনায় মুখর থাকে একুশের বইমেলা। একুশের বইমেলা আমাদের সংস্কৃতির উজ্জ্বল এক উত্তরাধিকার, বাঙালি জাতিসত্তার আত্মপরিচয়ের উল্লেখযোগ্য এক অনুষঙ্গ। এই সূত্রেই ফ্রাংকফুর্ট-লন্ডন-কলকাতা বইমেলার সঙ্গে একুশের বইমেলার সাদৃশ্যের চেয়ে অনন্যতাই বেশি। একুশের বইমেলার অন্তরে আছে দ্রোহের আগুন, আছে মাতৃভাষার প্রতি…
সৈয়দ মনজুরুল ইসলাম বইমেলাটা সত্যিকার অর্থে যেন জনসমাগম হয়। সবাই যেন বই কেনে। শুধু ঘুরেফিরে চলে যায়। এটা কিন্তু বইমেলার প্রধান লক্ষণ নয়। পৃথিবীর অনেক বইমেলায় গেছি। সেখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বই কিনছে। অথবা তিনজনের মধ্যে একজন বই কিনছে। আমাদের তো দশজনের মধ্যে একজনের হাতেও বই দেখি না। মানুষ যদি বই কেনে, পাঠক যদি বই কেনে, তাহলে প্রকাশনাশিল্পটা কিছুটা সমৃদ্ধ হবে। আর বইয়ের তো একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতিটা বিকশিত হতে পারবে। আমাদের বইমেলার ঐতিহ্য ফেব্রুয়ারিকেন্দ্রিক হয়ে গেছে। সেটা ভালো না মন্দ সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু যেহেতু ফেব্রুয়ারিকেন্দ্রিক বইমেলার যে প্রকাশনা, সেখানে যদি বই বিক্রি হয় তাহলে…
মাহবুব সাদিক আর এক দিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের একুশে বইমেলা ২০২৫। এই মেলা ঘিরে আমার প্রত্যাশা তেমন কিছু নেই। মেলায় খুব যে ভালো বই প্রকাশিত হচ্ছে তা নয়। সময়টা এমন। ভালো বইয়ের সংখ্যা যেমন কমেছে, তেমনি ভালো পাঠকের সংখ্যাও কমেছে। এতসব প্রতিকূলতা সত্ত্বেও ভালো বই বের হলে আমাদের জন্য আনন্দের হতো। লেখকরা যদি ভালো বই বের করতেন, তাহলে হয়তো আমরা অনেক বই সংগ্রহ করতে পারতাম। ভারতীয় বইমেলা আমি দেখেছি। খুব একটা তফাত নেই। ভালো বই যেমন বের হয়, তেমনি খারাপ বইও বের হয়। প্রচুর খারাপ বই বের হওয়ার নজির ওখানে যেমন আছে, এখানেও আছে। নির্বাচিত কিছু ভালো লেখক…
হরিশংকর জলদাস আগের বইমেলা আমার কাছে অনেক মনোমুগ্ধকর ছিল। প্রাণবান ছিল। এখন দেশে তো একটি বিপ্লব হয়ে গেছে। এই বিপ্লবের কারণে মেলায় ক্রিয়া-প্রতিক্রিয়া কী হয় এবার নিজের চোখে দেখব। বাস্তব অভিজ্ঞতায় যখন দেখব, তখন হয়তো উভয় মেলা নিয়ে মূল্যায়ন করা যাবে। তবে আমি আশা করছি, বইমেলা সব সময় যেহেতু আনন্দের মেলা হয়, প্রাণের মেলা হয়, এবারও তেমনি আনন্দমুখর হবে। প্রথমত, বাংলাদেশের বইমেলা হলো দীর্ঘতম বইমেলা। পৃথিবীর আর কোনো দেশে এত দীর্ঘ মেলা হয় না। ফ্রাংকফুট, লেবানন, মিসর, লন্ডন, প্যারিস, আমেরিকা—কোথাও এত দীর্ঘদিন ধরে বইমেলা হয় না। এমনকি ভারতেও এত দীর্ঘ হয় না। এবার যেমন কলকাতার বইমেলা শুরু হলো মাত্র বারো…