সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
রুকনুজ্জামান অঞ্জন রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, মূলধন ও ডলারসংকট, কাঁচামালের অপর্যাপ্ততা, শ্রমসংকট, পণ্যের চাহিদা কমে যাওয়াসহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের শিল্প খাত। বড় থেকে ছোট সব শিল্পই কমবেশি সংকটে পড়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বছরভিত্তিক হিসেবে গত অক্টোবরে দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর মধ্যে সিমেন্ট, লাইম ও প্লাস্টার, রড ও স্টিল, ওষুধ, ওয়েভিং টেক্সটাইল, নিট ফেব্রিক্স, জুট টেক্সটাইল, কাগজ, সফট ড্রিংকস, চা ও কফির উৎপাদন কমে গেছে। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে শিল্পোদ্যোক্তাদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাব পড়ছে শিল্পের উৎপাদনে। শ্রম অসন্তোষসহ মূলধন সংকটে তৈরি পোশাকসহ বস্ত্র খাতের শিল্পগুলো সংকটে পড়েছে। রড, সিমেন্টের শিল্পগুলো সংকটে আছে…
এবারের স্লোগান ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ জয় বাংলা রিপোর্ট শনিবার ১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হয়েছে। জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি এবং দ্বিতীয় দিনে কবিতা বিষয়ক সেমিনার, স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান ও নৃত্যের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও কবিদের এ উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরেও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার দেওয়া করা হবে। ৩৬তম জাতীয় কবিতা উৎসবে এবারের স্লোগান…
অমর একুশে বইমেলা উদ্বোধন হয়েছে শনিবার বিকাল ৪টায় বাংলা একাডেমিতে। মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনের পর বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। এবার বাংলা একাডেমি চত্বরে ৯৯টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি স্টল বরাদ্দ করা হয়েছে। এছাড়া, ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে বাংলা একাডেমিতে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি। প্রতিদিন বিকেল…
বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। শুক্রবার ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। গণমাধ্যমকে তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন। এদিকে, সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন…
জয় বাংলা প্রতিবেদন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “আমরা এবার বাংলা একাডেমিকে সাজেস্ট করছি, আগামীতে নতুন যে বইগুলো প্রকাশিত হবে, তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। “আশা করি, আগামী বছর থেকে এটা আমরা করাতে পারব বাংলা একাডেমিকে দিয়ে যে- বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদেরকে দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু প্রকাশ হবে।” এমন বক্তব্যের পর দেশে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রতিবাদ উঠে। অথচ এ সম্পর্কে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘অহেতুক’ ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।অমর একুশে বইমেলায় প্রকাশের আগে পাণ্ডুলিপিতে পুলিশের অনুমোদন লাগবে- এমন কোনো ‘সিদ্ধান্ত বা ‘পরামর্শ দেওয়া হয়নি…
জয় বাংলা প্রতিবেদন ৩১ জানুয়ারি এক বার্তায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন। স্যোসাল মিডিয়াসহ নেটে এই নির্দেশনা ছড়িয়ে পড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে আওয়ামীলীগের মাসব্যাপী আন্দোলনের কর্মসূচী ঘোষণার পরই শেখ হাসিনা এই বার্তা দেন। তিনি নিজ স্বাক্ষরিত এই বার্তায় বলেন, ‘বিভেদ ভুলে যাও, কাজ করতে হবে, ঝগড়াঝাটি বন্ধ না করলে আগাবে কিভাবে? সব জায়গাতেই দলের কোনো না কোনো সমস্যা বিদ্যমান। এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন যে যেভাবে পারবে প্রস্তুতি নিবে, নির্দেশনা দিলে সেভাবে আগাবে। সমস্যার সমাধান হলে সব ব্যবস্থা আমি নিবো। এই সময়ে তোমাদের এখন অনেক কাজ, কজে গুরুত্ব দাও। সমস্যার সমাধান হচ্ছে, হবে।’
জয় বাংলা প্রতিবেদন আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচী ঘোষণার পর কাঁপন ধরেছে সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারিদের বুকে। না জানি জ্বর উঠে কিনা ১০০ ডিগ্রির ওপরে। গতকাল মাত্র কর্মসূচী গণমাধ্যমে এসেছে, এতেই হৈ-চৈ শুরু। সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে ‘আওয়ামীলীগের কোনো কর্মসূচী বরদাশত করা হবে না।’ তাদের ক্ষমতায় বসানো ছাত্রআন্দোলন কর্মীরাও হুংকার ছেড়েছে। মাত্র ৬ মাসে পড়েছে ইউনুসের সরকারের মেয়াদ। পিঠ ঢাকে তো, পেট ঢাকে না অবস্থায় সরকার চলছে খুড়িয়ে খুড়িয়ে। বিভিন্ন পেশাজীবীদের দাবী-দাওয়ার আন্দোলন ঠেকানো, ঢাকার বিভিন্ন কলেজের ছাত্রদের অভাবিত দাবীসমূহে টালমাটাল পরিস্থিতি, আর্থিক খাতে চাপ, মুদ্রাস্ফীতিতে কোণঠাসা যখন, এই সময়ে ছিটকেপড়া আওয়ামীলীগ মাসব্যাপী সরকার হটানোর আন্দোলনের…
এহ্সান মাহমুদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী একবার বলেছিলেন, ‘নীল নদের পানি যেমন নীল নয়; জামায়াতের ইসলামও ইসলাম নয়।’ ধান ভানতে শিবের গীতের মতো মনে হলেও সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে ‘বয়ান’ পাওয়া গেল, তার জবাব দিতে গিয়ে মজলুম জননেতা ভাসানীর বক্তব্য শুরুতেই উল্লেখ করলাম। ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য ছাপা হয়েছে, তাতে স্পষ্ট– এটি বাংলাদেশ রাষ্ট্রের প্রতি কটাক্ষ। প্রকাশনাটির ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধে ‘মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়, ‘সে সময়ে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও…
সুব্রত বিশ্বাস বর্তমান অন্তবর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে আওয়ামী লীগ ফেব্রুয়ারীর ১ তারিখ থেকে প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার। জার্মানিতে ফ্যাসিস্ট নাতসিদের নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগও একইভাবে একটি ফ্যাসিস্ট দল হিসেবে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার নেই। তাদের যেকোনও চোরাগুপ্তা উদ্যোগকে প্রতিহত করা হবে’। দিন কয়েক আগে নির্বাচন উপদেষ্টা বদিউল আলম মজুমদার কমিশনের রিপোর্ট জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার নেই। প্রধান উপদেষ্টার দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম বলেছে,…
বিশেষ প্রতিবেদন ‘ছাত্রলীগ ভয়ংকররূপে ফেরার বার্তা’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশে বিদেশে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর ভেঙে পড়ে আওয়ামী দুর্গ। গা-ঢাকা দেন দলটির নেতারা। আত্মগোপনে চলে যান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও। অফলাইন-অনলাইন কোনো জায়গায় যেন তারা নেই। সম্প্রতি সক্রিয় হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে দলটির নেতাকর্মীর মধ্যে। যদিও এটিকে ‘সক্রিয়’ হওয়ার চেষ্টা বলে, নাকি অন্য কিছু– তা নিয়ে প্রশ্ন আছে। যেমন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। বেসামরিক ফ্রন্ট থেকে সবচেয়ে বড় ভূমিকা রাখা এ সংগঠন ছিল কার্যত শেখ হাসিনার বিশ্বস্ত’। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অকার্যকর, সেখানে নামিয়ে দেওয়া হতো ছাত্রলীগকে। ফলে আওয়ামী লীগের…