Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘যে জীবনকে  আপনি জানেন, তা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে।’
    International

    ‘যে জীবনকে  আপনি জানেন, তা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে।’

    JoyBanglaBy JoyBanglaSeptember 9, 2024Updated:September 9, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কেমোথেরাপি পর্ব শেষ, এখনো অনেক পথ বাকি কেটের

    ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস অব ওয়ালেস কেট উইলিয়াম জানিয়েছেন, তিনি তাঁর কেমোথেরাপি কোর্স সম্পন্ন করেছেন। কেনসিংটন প্যালেস থেকে প্রকাশিত অত্যন্ত ব্যক্তিগত একটি ভিডিওতে এই কথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেন কেট। এর আগে গত মার্চে ক্যানসারের চিকিৎসা নেওয়ার কথা গণমাধ্যমকে জানানো হয়। চিকিৎসাজনিত কারণে চলতি বছরের বেশির ভাগ সময় তিনি জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন। 

    সোমবার বিবিসি জানিয়েছে, একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন কেট। এই বার্তায় চলতি বছরটিকে ‘অবিশ্বাস্যভাবে কঠিন’ বলে আখ্যায়িত করেন তিনি। আর বলেন, ‘যে জীবন আপনি জানেন, তা মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে।’ 

    প্রতিবেদনে বলা হয়েছে, কেটের স্বাস্থ্যের সর্বশেষ আপডেটটি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠালেও সুস্থ হতে তাঁর এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। কেনসিংটন প্যালেস ইঙ্গিত দিয়েছে, কেট ক্যানসারমুক্ত কি-না, তা এখনই বলা সম্ভব নয়। 

    নরফোকে ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত ওই ভিডিও বার্তায় নিজের ক্যানসার অভিজ্ঞতাকে বর্ণনা করতে গিয়ে ঝোড়ো জলোচ্ছ্বাস, জটিল, ভীতিকর—এমন নানা বিশেষণ ব্যবহার করেছেন রাজবধূ। তিনি বলেছেন, ‘ধীর পায়ে এটি আপনাকে আপনার নিজের দুর্বলতার সঙ্গে এমনভাবে মুখোমুখি করে, যা আপনি আগে কখনো ভাবেননি। একই সঙ্গে সবকিছুর ওপর এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়।’ 

    ভিডিওটিতে এটাই পরিষ্কার হয়েছে যে, চলমান চিকিৎসায় কেমোথেরাপি পর্ব শেষ করতে পেরে অত্যন্ত আনন্দিত এখন কেট। ভিডিওতে পরিবারের সঙ্গে তাঁকে গাড়ি চালাতে এবং হাঁটতেও দেখা গেছে। আর বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের বলে বোঝাতে পারব না যে, গ্রীষ্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করা কতটা স্বস্তির বিষয়।’ 

    আশা করা হচ্ছে, চলতি বছরেরই শেষ দিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরও অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তাঁর স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। এ বিষয়ে কেট নিজেও বলেছেন, ‘নিরাময় এবং সম্পূর্ণরূপে ফিরে আসার জন্য আমার পথ দীর্ঘ এবং আমাকে অবশ্যই প্রতিটি দিন যেমন আসে তেমনি নিতে হবে।’ 

    এমন কঠিন সময়ের মধ্যে এই অভিজ্ঞতা জীবনকে নতুন করে আশা এবং উপলব্ধি দিয়েছে বলেও জানান কেট।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানকে হোয়াইটওয়াশ  
    Next Article বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
    JoyBangla

    Related Posts

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    ২৪ হাজার ফুট উঁচুতে ঘটে হিমবাহ ধস, আজকালের মধ্যেই ‘দ্বিতীয়–তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

    August 27, 2026

    নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজারের বেশি

    August 27, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.