Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ৯ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা
    Entertainment

    ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ৯ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

    JoyBanglaBy JoyBanglaSeptember 22, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link


    ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কথা কারও  অজানা নয়। দুই দেশের এমন নেতিবাচক সম্পর্কের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানি সিনেমার প্রদর্শনী। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ৯ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে উঠছে পাকিস্তানি সিনেমা। আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সবশেষ ২০১৫ সালে ভারতে মুক্তি পেয়েছিল পাকিস্তানের ‘বিন রোয়ে’ সিনেমাটি। 

    ভারতে দ্য লিজেন্ড অব মওলা জাট মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিনেমার পরিচালক বিলাল লাশারি, অভিনয়শিল্পী ফাওয়াদ ও মাহিরা। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে, এখনো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায়, নিশ্চয়ই তাঁরাও অনুভব করতে পারবেন, এই সিনেমার জাদু। এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে।’

    ২০২২ সালে মুক্তি পেয়েছিল দ্য লিজেন্ড অব মওলা জাট। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। ফাওয়াদ ও মাহির দুজনেই ভারতের পরিচিত মুখ। দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করার। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। এ ছাড়া আনুশকার সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

    দ্য লিজেন্ড অব মওলা জাট সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে। পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২০২৫ সালে  হজ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা
    Next Article আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে
    JoyBangla

    Related Posts

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    রয়টার্সকে সাক্ষাৎকার : ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

    July 10, 2026

    বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

    July 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.