Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বীর মুক্তিযোদ্ধা ড. আবুল বারকাতকে গ্রেফতারে  আওয়ামীলীগের প্রতিবাদ ও নিন্দা
    Politics

    বীর মুক্তিযোদ্ধা ড. আবুল বারকাতকে গ্রেফতারে  আওয়ামীলীগের প্রতিবাদ ও নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার কর্তৃক  দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, প্রখ্যাত শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. আবুল বারাকাতকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে, দেশের একজন প্রবীণ নাগরিককে মধ্যরাতে কোনোরকম গ্রফেতারি পরোয়ানা ছাড়াই গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। যা একজন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন। বর্তমান দখলদার সরকার ইতিপূর্বে আরও অনেক সম্মানীয় নাগরিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষকে একইভাবে গ্রেফতার করে কারাগারে বন্দি করে রেখেছে। এর সর্বশেষ শিকার অধ্যাপক বারাকাত। অধ্যাপক বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের  একজন শিক্ষক বা অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যানই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং একজন উঁচুমাপের গবেষক। যার গবেষণায় বাংলাদেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুরা প্রাধান্য পেয়েছে এবং উপকৃত হয়েছে। একইসাথে তাঁর গবেষণায় দেশে মৌলবাদের মুখোশ উন্মোচিত হয়েছে। যে মুখোশধারীরা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখলকারী। এই দখলকারীদের বদ-স্বার্থে আঘাত করে দেশকে একটি কল্যাণরাষ্ট্রে উন্নীত করতে অধ্যাপক বারাকাত নিজেকে উৎসর্গ করেছেন এবং জীবনভর গবেষণায় ব্যাপৃত থেকেছেন। দেশ ও মানুষের জন্য নিবেদিত এই গবেষকের পরিণতি হয়েছে আজকে কারাবরণ। যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য নজির বলে মনে করি।

    বাংলাদেশে মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করে বই লেখার কারণে ২০০৪ সাল থেকে একাধিকবার তাকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী। আমাদের আশঙ্কা, জঙ্গিদের সেই হুমকিকে কারাগারে রেখে বাস্তবে রূপ দিতেই তাঁকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে।

    অধ্যাপক ড. আবুল বারাকাত একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত ও অপমানিত মানুষ হলো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা। অধ্যাপক বারাকাতকেও জঙ্গিবান্ধব খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের কোপানলে ফেলে অপমানিত করা হচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এহেন আচরণ দেশবাসী মেনে নেবে না এবং একদিন গর্জে উঠে এর জবাব নেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।অধ্যাপক বারাকাতকে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করে  গ্রেফতার করা হয়েছে, যা দেশে আইনের শাসনের অনুপস্থিতিকে আরও জোরালোভাবে প্রমাণ করেছে।

    বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবুল বারাকাত একজন গণবুদ্ধিজীবি, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে সর্বত্র তিনি ন্যায় ও নীতির পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। তার প্রতি যে কোনো অন্যায় করা হবে দেশের মানুষের প্রতি অন্যায়। যা শুভ বোধসম্পন্ন প্রতিটি মানুষকে আহত ও সংক্ষুব্ধ করেছে।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ: ১২ জুলাই ২০২৫

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযে বইয়ের কারণে মৌলবাদী চক্রের চক্ষুশূল আবুল বারাকাত: নিঃশর্ত মুক্তি দাবি
    Next Article সাফ অনূর্ধ্ব–২০ নারী: লঙ্কানদের জালে বাংলাদেশের ৯ গোল
    JoyBangla Editor

    Related Posts

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.