Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৫
    International

    বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৫

    JoyBanglaBy JoyBanglaSeptember 22, 2024No Comments1 Min Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু এবং সাতজন নারী রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার বলছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৩৮ জন।

    স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, টানা তৃতীয়দিনের মতো ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং কিছু নিহতের লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। 

    বৈরুতে শুক্রবারের হামলায় দুইটি ভবন বিধ্বস্ত হয়। এতে আহতের সংখ্যাও দাঁড়িয়েছে ৬০ জনে। নিহত তিনজন শিশুর বয়স যথাক্রমে চার, ছয় এবং ১০ বছর। ধ্বংসাবশেষের নিচে এখনো নিখোঁজ ১০ জনকে উদ্ধারে খুঁজছে জরুরি পরিষেবার কর্মীরা।  

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান আরও একদিন চলতে পারে। লেবাননের পাবলিক ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী আলী হামেই আল জাজিরাকে বলেছেন, আবাসিক ভবনে বোমা হামলা যুদ্ধাপরাধ এবং ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ নিয়ে আসছে। 

    তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র শনিবার বলেছেন, এই হামলায় হিজবুল্লাহর অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছে। 

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারতে ইলিশ রপ্তানি হলেও দাম বাড়বে না : প্রাণিসম্পদ উপদেষ্টা
    Next Article কিস্তির টাকা পরিশোধ না করায় গরু নিয়ে গেলো এনজিও কর্মীরা
    JoyBangla

    Related Posts

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.