Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া ও আলিয়া
    Entertainment

    প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া ও আলিয়া

    JoyBanglaBy JoyBanglaSeptember 25, 2024Updated:September 25, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় ইভেন্ট প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটার আমন্ত্রণ পান বিশ্বের নামী তারকারা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্যারিস ফ্যাশন উইকে আলো ছড়ালেন এই দুই বলিউডের দুই অভিনেত্রী । প্যারিস ফ্যাশন উইকে রাজসিক চালে আগেও হেঁটেছেন ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই। এবার তার সঙ্গে যোগ হয়েছেন আরেক ফ্যাশন ডিভা আলিয়া ভাট।

    প্যারিস ফ্যাশন উইকের বিভিন্ন আসরে কখনো লাল সিল্কের গাউন, কখনো রূপালী-কালো কোটে হাজির হয়েছেন ঐশ্বরিয়া। ফ্যাশনে এখন ‘মোনোক্রোম’-এর রমরমা। সেই ধারা বজায় রেখে ঐশ্বরিয়া এবার পরেছেন লাল সাটিনের গাউন। তার লুক আরও আকর্ষণীয় করে তোলে ঠোঁটে গাঢ় লাল রঙের ছোঁয়া। কানের রেড কার্পেট হোক বা ঘরোয়া পার্টি- সবখানে মানানসই সাজের সঙ্গে গাঢ় লাল লিপস্টিক পরার ট্রেন্ড এনেছিলেন তিনি। আন্তর্জাতিক র‍্যাম্পেও সেই ধারা বজায় রেখেছেন।

    মঞ্চে এসেই হাতজোড় করে দর্শকদের নমস্কার জানান ঐশ্বরিয়া। তার এ ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্রান্সের মঞ্চে ভারতীয় সংস্কৃতি তুলে ধরায় তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। সব মিলিয়ে মনোমুগ্ধকর প্যারিস ফ্যাশন গালায় ঐশ্বরিয়া এবার আরও একবার প্রমাণ করেছেন তিনি ‘কুইন অব র‍্যাম্পস’।

    অন্যদিকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মানানসই মেটালিক সিলভার বাস্টিয়ারে নজর কেড়েছেন আলিয়া ভাট। কানে বড় দুল। আলাদা করে নজর কেড়েছে তার ‘ওয়েট হেয়ার লুক’। ঠোঁটে স্মিত হাসি নিয়ে মঞ্চে হাঁটতে হাঁটতে দর্শকের উদ্দেশে হাত নাড়েন, চুমু ছুড়ে দেন। এই প্রথম প্যারিস ফ্যাশন উইকের মতো কোনো আন্তর্জাতিক র‍্যাম্পে হাঁটলেন পর্দার ‘গাঙ্গুবাই’। পেশাগতভাবে মডেলিং না করলেও এদিন তার মধ্যে বিন্দুমাত্র জড়তা ছিল না।

    প্যারিস ফ্যাশন উইকে বিশ্বের নামীদামি ব্র্যান্ডের হয়ে অংশ নেন তারকা ও মডেলরা। ঐশ্বরিয়া ও আলিয়া গিয়েছেন লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। প্যারিসের বিখ্যাত স্থান প্লেস ডি ল’অপেরায় ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ আসর, চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। বিশ্বজুড়ে নারীদের স্বনির্ভর করে তুলতে এবং তাদের মধ্যে সংহতি আনতে এবারের ফ্যাশন সপ্তাহের রানওয়ে থিম দেওয়া হয়েছে ‘ওয়ার্ক ইয়োর ওয়ার্থ’।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজানুয়ারিতে ডাকসু নির্বাচন করতে চায় ঢাবি প্রশাসন
    Next Article টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
    JoyBangla

    Related Posts

    জেনেভা সেমিনারে শেখ হাসিনা: “বাংলাদেশে মৌলিক মানবাধিকার নেই” – প্যারিস টেলিগ্রাফের প্রতিবেদন

    October 5, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    লন্ডন সেমিনারে ৬ দফা ঘোষণা শেখ হাসিনার

    October 3, 2026

    আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.