Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন
    Community - কমিউনিটি

    একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 6, 2025Updated:January 7, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন,  ৪ জানুয়ারি  লন্ডনে  একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সন্মেলনে  সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজ‘কে সাধারণ  সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে  সংগঠনের ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

    সম্মেলনের প্রথম পর্বে, বিগত কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মুনিরা পারভীন প্রতিবেদন উপস্থাপন করেন। এবং প্রতিবেদনে গত বছরের বিস্তারিত তুলে ধরেন।  আর্থিক বিবরনী তুলে ধরেন এনামুল হক।

    সম্মেলনে বক্তব্য রাখেন, উপদেষ্টা  কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা  আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ এ রউফ, নূর উদ্দীন ও  হামিদ মোহাম্মদ, সহ সভাপতি হরমুজ আলী ও   কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লাহ,  সহ সভাপতি  নিলুফা ইয়াসমিন  হাসান, জামাল আহমেদ খান,  মকিস মনসুর, নাজমা হোসাইন  যুগ্ম সম্পাদক জুয়েল রাজ, শাহ মুস্তাফিজুর  রহমান বেলাল, নির্বাহী সদস্য জেসমিন চৌধুরী।

    হরমুজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের আন্দোলন আর বর্তমানের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন।  এবারের যুদ্ধটা আলাদা, তাই এমন নেতৃত্ব  নিয়ে আসতে হবে যারা এই যুদ্ধটা স্বপ্রণোদিত হয়ে নেতৃত্ব দিবেন।

    জেসমিন চৌধুরী  বলেন, আমাদের ৭১ চেতনা বলেন কিংবা ১৯৭২ এর সংবিধানের প্রতি বিশ্বাস থেকেই আমি সংশ্লিষ্ট  হয়েছিলাম। এখন সময় নতুন প্রজন্মকে আমাদের সাথে শরিক করতে হবে, নতুবা আমাদের পরাজয় নিশ্চিত। নতুন কমিটি আমাদের সেই প্র‍্যতাশা পূরণ করবে।

    সহ সভাপতি নিলুফা ইয়াসমিন  হাসান  বলেন,  আমরা জানি কেন বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে, আমরা জানি, বাংলাদেশ থেকে ১৯৭১, মুক্তিযুদ্ধ  এই সব মুছে দিতে চাইছে।

    মুক্তিযোদ্ধা  মাহমুদ এ রউফ বলেন,  যুদ্ধ করে একবার বাংলাদেশ স্বাধীন করেছি, এরপরে কেন আমরা আবার যুদ্ধ করব? আগে আমাদের আত্মসমালোচনা  করতে হবে।

    মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান বলেন,  আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না। আমাদের স্বাধীনতা বিপন্ন, মুক্তিযুদ্ধ, জাতির জনক, সংবিধান সবই বিপন্ন। শুধু আত্মসমালোচনা  করলে হবে না। নতুন করে আমাদের ভাবতে হবে। এই অপশক্তি কে আগে রুখে দিতে হবে। যারা নতুন নেতৃত্বে আসবে তারা একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটিকে বড় পরিসরে  নেতৃত্ব  দিবে।

    শাহ মুস্তাফিজুর  রহমান  বেলাল বলেন, আমরা তো যুদ্ধেই আছি, এবার যেন আমরা শত্রুমিত্র চিনতে ভুল না করি।

    কেন্দ্রীয় নেতা শাহরিয়ার কবির, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও শমী কায়সারের নি:শর্ত মুক্তি দাবী করে বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষায় দেশবিদেশে অবস্থানরত সকল স্তরের বাংলাদেশীকে নতুন সংগ্রামে এগিয়ে আসতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করে জাতীয় পতাকা,সংবিধান ও ‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান রক্ষা করা ছাড়া জাতি ও দেশ আজ বিপন্ন।

    দ্বিতীয় পর্বে গত কমিটি বিলুপ্ত করে, সর্ব সন্মতিক্রমে সৈয়দ এনামুল ইসলামকে সভাপতি, জুয়েল রাজ`কে সাধারণ  সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। কমিটির সহ সভাপতি  নির্বাচিত করা হয়েছে নিলুফা ইয়াসমিন হাসান, স্মৃতি আজাদ, মুনিরা পারভীন, জামাল আহমেদ খান, হিফজুর রহমান খান, মকিস  মনসুর, নাজমা  হোসাইন। কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।সংবাদ বিজ্ঞপ্তি

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে ছান্দসিকের প্রতিবাদী অনুষ্ঠান: মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’পাঠ
    Next Article ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চলবে ২ সপ্তাহ
    JoyBangla Editor

    Related Posts

    রয়টার্সকে সাক্ষাৎকার : ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

    July 10, 2026

    বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

    July 9, 2026

    দেশে ফিরতে শেখ হাসিনার কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

    July 8, 2026

     ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    কেন মানুষ জুলাই  CDI লিখছে? ২৪ এ দেশকে কি দিয়েছে?

    July 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    By JoyBangla EditorJuly 11, 20260

    আফজাল  হোসেন যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি। পথে ঘাটে, বাজারে,…

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    তিনশো বছর যুদ্ধ করে ৪.৩ বিলিয়ন মানুষকে হত্যার পরও নিজেদের ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে পারেনি কেউ

    July 11, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.