Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডনে ছান্দসিকের প্রতিবাদী অনুষ্ঠান: মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’পাঠ
    Community - কমিউনিটি

    লন্ডনে ছান্দসিকের প্রতিবাদী অনুষ্ঠান: মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’পাঠ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 6, 2025Updated:January 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশেষ রির্পোট:

    লন্ডন: আবৃত্তি সংগঠন ছান্দসিক মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’ পাঠ উপস্থাপন করে গত ২২ ডিসেম্বর।বীরাঙ্গনাদের নির্যাতনের বর্ণনামূলক কথা পাঠ ছাড়াও গান, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের বীরত্বকথনের প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন ছিল অন্যতম ব্যতিক্রমী আয়োজন।

    পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে এদিন সন্ধ্যায় আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের বিপুল সংখ্যক সংস্কৃতি ও সুধীজন। ড. নীলিমা ইব্রাহিমের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের নিয়ে গবেষণাগ্রন্থ ‘বীরাঙ্গনা কথা’, গবেষক অপূর্ব শর্মার লিখিত অনুসন্ধানী ইতিহাস ‘বীরাঙ্গনা কথা’ গ্রন্থের পাঠ এবং বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষাণীর সাক্ষাতকার থেকে তুলে আনা লোমহর্ষক নির্যাতনের তথ্যকথা পাঠ করেন আবৃত্তিশিল্পী মুনিরা পারভীন, সঙ্গে দেশাত্ববোধাক গান সংযোজন করেন কণ্ঠশিল্পী বিনায়ক  দেব জয়। মুক্তিযুদ্ধের সময় উজ্জীবিত করা সংগ্রামী গান ও বীরাঙ্গনা কথন পাঠে মেলবন্ধনকরা উপস্থাপন ছিল সত্যিকারের অগ্নিভাষ্য। দর্শকশ্রোতা একাগ্রচিত্তে শ্রবণ করেন ঐতিহাসিক কথন।

    মুনিরা পারভীনের একক পাঠ বেদনাকাতর সময়কে ধারণকরা এমনই ছিল, হলের উপস্থিত সুধীজনদের নিয়ে যায় দগদগে ক্ষতবিক্ষত একাত্তরের স্মৃতি দৃশ্যে।নির্যাতিতের বেদনা সংক্রামিত হয়ে পড়ে হলময় সকলের হৃদয়ে হৃদয়ে। যন্ত্রশিল্পী অমিত দের সুর সংযোজন আরো অনবদ্য করে তুলে পুরো পরিবেশনা।

    গ্রন্থিত মূল অনুষ্ঠান শেষে প্রতিবাদী স্বরচিত কবিতা পাঠ করেন কবি হামিদ মোহাম্মদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি করেন শাহাব আহমদ বাচ্চু ও আবৃত্তিকার নজরুল ইসলাম অকিব। মানবিকতাকে বিশ্বে ছড়িয়ে দেয়ার বার্তবাহী লালনগীতি পরিবেশন করেন হুমায়ূন কবির।তার কণ্ঠে ধ্বনিত হয় জাতপাতহীন সমাজের আকাঙ্খা।

    এরপর মুক্তিযুদ্ধের সময়কার রণাঙ্গনের কথা বলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।সুগ্রন্থিত এ অনুষ্ঠান মনে করিয়ে দেয় একাত্তরের মুক্তিযুদ্ধের বিভীষিকাময় নির্যাতন, হত্যা ও বিপন্ন হওয়া মানুষের কাহিনি। তারা বলেন, বাঙালির জীবনের সবচেয়ে ত্যাগ ও বীরত্বের ইতিহাস মহান মুক্তযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ গৌরব-এ কথাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বার বার দরকার। তারা সংগঠনের কর্নধার মুনিরা পারভীনের প্রশংসা করে বলেন, বিলাতের মাটিতে ছান্দসিকের এমন উপস্থাপনা জানান দিলো আরেকবার।  

    এদিকে, রাত ৯টায় অনুষ্ঠান শেষ হলেও শেষ হয়নি মতবিনিময়। উপস্থিত সুধীজন শিল্পে ঋদ্ধ এবং প্রাণের প্রগাঢ় স্পর্শে বন্দিত একটি অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করার তৃপ্তি ভাগাভাগি করেন একে অন্যের সাথে।রাত সাড়ে ৯টা বেজে গেলেও হল ছাড়ছেন না কেউ। বাংলাদেশের বথৃমান সংকট নিয়ে কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার অঙ্গীকার বুকে ধারণ করে বাড়ি ফিরেন সকলে।  

    উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপুলিশের বিশেষ ক্ষমতা আইন মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা শহিদুল গ্রেফতার
    Next Article একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন
    JoyBangla Editor

    Related Posts

    প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালিকের প্রথম প্রয়াণ বার্ষিকীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    January 12, 2025

    একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন

    January 6, 2025

    ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানালো যুক্তরাজ্য আওয়ামী লীগ

    October 30, 2024

    প্যারিসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’২০২৪

    October 1, 2024
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.