Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে আপসনামা দাখিল
    Sylhet

    সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে আপসনামা দাখিল

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 14, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুনামগঞ্জ|  ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে আপসনামা দাখিল।করা হয়েছে। ৫ই আগষ্টের পর শত শত মামলা হয়েছে সারা দেশে । ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলার বাদী হাফিজ আহমদ ও তাঁর ভাই আহত জহুর মিয়া সোমবার আদালতে উপস্থিত হয়ে আপসনামা দাখিল করেছেন। দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র দাখিলকৃত আপসনামা নথিতে রেখে মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) বিষয়টি অবহিত করার আদেশ দিয়েছেন।

    গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ চার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ৯৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে আদালতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। আদালতে মামলাটি করেন দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ।বাদী ও তাঁর ভাই আইনজীবীর মাধ্যমে আদালতকে লিখিতভাবে জানান, আসামিদের সঙ্গে আলাপ-আলোচনায় তাদের আপসে মীমাংসা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করার জন্য আপসনামা দাখিল করা হলো। বাদীর আইনজীবী নানু মিয়া বলেন, আদালত আপসনামাটি নথিতে রেখে মামলার আইওকে বিষয়টি অবহিত করার জন্য আদেশ দিয়েছেন।মামলায় এক নম্বর আসামি করা হয়েছিল জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে।

    আসামিরা হলেন– সাবেক পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার ও মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ।মামলায় উল্লেখ করা হয়েছিল, গত ৪ আগস্ট বাদীর ভাই গুরুতর আহত জহুর আলী ও রিপন মিয়াসহ আহতদের শহরের পুরাতন বাসস্টেশনে গুলি করে রামদা দিয়ে কুপিয়ে পেট্রোল বোমা ও ককটেল ফাটিয়ে বিনা উস্কানিতে আহত করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সশস্ত্র সন্ত্রাসীরা।

    হামলাকারী কেউ সশরীরে ছিলেন, কেউ হুকুম দিয়েছেন।মামলার পর একাধিক গণমাধ্যমকে বাদী বলেছেন, এই মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের অনেককেই তিনি চেনেন না। তিনি কেবল কাগজে স্বাক্ষর করেছেন। এই মামলায় এম এ মান্নান, মুহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১২০ জনের মতো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এখনও কারাগারে রয়েছেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ অনেক নেতাকর্মী  সূত্র দৈনিক সমকাল

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআমাদের উন্নয়ন দর্শন নিয়ে কিছু প্রশ্ন
    Next Article এ বছর লন্ডনে প্রভাতফেরি ২২ ফেব্রুয়ারি শনিবার
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.