Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ
    United Kingdom - যুক্তরাজ্য

    বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 15, 2025Updated:January 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংবিধান ও জয় বাংলা শ্লোগান রক্ষার লড়াইর অঙ্গীকার

    জয় বাংলা রিপোর্ট

    লন্ডন। ১৫ জানুয়ারি। যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

    সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর বিক্রমকে নাজেহাল ও তাঁর গলায় জুতার মালা পরানোর ধৃষ্ঠতা দেখিয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির চক্র। বর্তমান সরকারের আশ্রয় ও প্রশ্রয়ে থেকে স্বাধীনতাবিরোধীরা সারাদেশে মুক্তিযোদ্ধাদের নাজেহাল করছে। এমনকি তারা চট্টগ্রামের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার দুঃসাহস দেখিয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

    এমতাবস্থায়, বিলেত প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা গত ১৩ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করেন।

     বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের সভাপতিত্বিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন খলিল কাজী ওবিই, মাহমুদ হাসান এমবিই, লোকমান হোসেন, আবু মুসা হাসান, সৈয়দ গোলাম আলী, ছাদ উদ্দিন আহমদ, এম এ হাদি এবং মোঃ আলাউদ্দিন।

    অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আহমদ উল্লাহ, সত্যব্রত দাশ স্বপন, ব্যারিস্টার আবুল কালাম, মজিবুল হক মণি, প্রয়াত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীরের স্ত্রী রিনা কবীর, হাফিজ জিল্লু খান, আনোয়ার খান, নজরুল ইসলাম অকিব, সৈয়দা মাসুদা, আবুল হোসেন ওদুদ, আতিকুর রহমান, আলতাফ হোসেন, আব্দুল আজিজ ত্বকী প্রমুখ।

    ধানমন্ডি বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো, দেশব্যাপী জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ভাস্কর্য ভাঙচুর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

    সভায় বক্তার বলেন ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ কর হচ্ছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে জলাঞ্জলি দেয়ার ষড়যন্ত্র চলছে। ‘৭২ এর সংবিধান রক্ষার জন্য বাংলাদেশের ৩৬ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার বিবৃতি প্রদানের কথা উল্লেখ করে বক্তারা দেশ-বিদেশে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রক্তে কেনা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ রক্ষা করার জন্য সোচ্চার হওয়ার আহবান জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, যেসব সুপারিশ থাকছে
    Next Article বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ  
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের  তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন

    August 16, 2026

    জাতীয়  শোক দিবসে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    August 16, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.