Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শিক্ষার্থীদের ওপর হামলা: দুজন হামলাকারি আটক
    Bangladesh

    শিক্ষার্থীদের ওপর হামলা: দুজন হামলাকারি আটক

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১৫ জানুয়ারি। নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

    বুধবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে আটক দুজনের পরিচয় জানাননি তিনি।

    শিক্ষার্থীদের ওপর হামলার একটি ছবি সংযুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।’

    আরেক উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

    এরআগে, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা।

    কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পর সেখান থেকে মতিঝিলে এনসিটিবির কার্যালয় ঘেরাও করতে যান তাঁরা।

    এসময় ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল এবং পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহাকে অপসারণের দাবিতে বিক্ষোভ চলছিল। এই কর্মসূচীতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষোভ চলাকালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন হামলা করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ডিবিসি নিউজের সাংবাদিক জুয়েল মারাকসহ অন্তত তিনজন আহত হন। পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

    প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। তবে ওই গ্রাফিতি বাতিলের দাবিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে সংগঠন আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ তা বাতিল করে। পরে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পরিবর্তন করে ‘বল বীর/ চির উন্নত/ মম শির’ লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়। এ নিয়ে প্রতিবাদে নেমেছেন সংশ্লিষ্ট সংগঠনের শিক্ষার্থীরা।

    অন্যদিকে, ‘আদিবাসী’ শব্দটি বাতিলের দাবিতে কর্মসূচি দেয়  ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’। পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের পাল্টাপাল্টি দাবি নিয়ে বুধবার একই সময়ে একই স্থানে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের এ দুটি সংগঠনের।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআবদুল হামিদ শেখ হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা
    Next Article মহাফ্যাসিস্টদের খপ্পরে যাচ্ছে দেশ. . .
    JoyBangla Editor

    Related Posts

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026

    গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিতে যা লেখা ছিল

    September 21, 2026

    কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    By JoyBangla EditorSeptember 22, 20260

    রোম: ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির…

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    চার মাস ধরে নিয়মিত ট্রাকসেল নেই—কম দামের পণ্য থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ | বাজারে তেল-চিনি-আটার দামও ঊর্ধ্বমুখী

    September 22, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.