Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    United Kingdom - যুক্তরাজ্য

    লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শাহরিয়ার কবীর, সামছুদ্দীন চৌধুরী মানিক ও শমী কায়সারের মুক্তি দাবী

    লন্ডন, ২০ জানুয়ারি। ১৯ জানুয়ারী লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

    সভায়  বক্তারা বলেন, যে যুদ্ধ আজ থেকে ৩৩ বছর আগে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে শুরু হয়েছিল  বাংলাদেশে,  সেটি আমরা সম্পূর্ণ  করতে পারি নাই। সেই যুদ্ধটা আজ ব্যাপকভাবে আবার ফিরে এসেছে, শুধু যুদ্ধাপরাধীদের  বিচার নয়, এবার পুরো মুক্তিযুদ্ধই আক্রান্ত হয়েছে। যে কোন দেশেই নানাভাবে সরকারের পরিবর্তন হতে পারে। কিন্ত দেশের ইতিহাস ঐতিহ্য, স্বাধীনতার   স্মারক কখনো আক্রান্ত হয়না।

     মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উন্মুক্ত আস্ফালন শুরু হয়েছে দেশজুড়ে । দেশ, সংবিধান, জাতির পিতা  থেকে সাধারণ  মুক্তিযোদ্ধারা  সবাই আজ আক্রান্ত। 

    নতুন স্বাধীনতার নামে  আজ  স্বাধীনতার  অস্থিত্বই বিপন্ন। তাই  দলমত নির্বিশেষে  আমাদের ঐক্যবদ্ধ  হতে হবে।মুক্তিযুদ্ধের  পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে, ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।

    সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ,লেখক ,মানবাধিকার কর্মী শাহরিয়ারের কবীরের নামে মিথ্যা হত্যা মামলার নিন্দা জানানো হয়। শাহরিয়ার  কবীরকে গ্রেফতারের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের পক্ষে  জাতিকে বার্তা দিতে চাইছে বলে মনে করেন। অনতিবিলম্বে শাহরিয়ার কবীর, সাবেক বিচারপতি সামছুদ্দীন চৌধুরী মানিক ও শহীদ সন্তান শমী কায়সারের মুক্তির দাবী জানান বক্তারা।

    যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভপতিত্বে ও  সাধারণ  সম্পাদক জুয়েল রাজের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা  দেওয়ান গৌছ সুলতান,  কেন্দ্রীয় কমিটির সহকারী  সম্পাদক তাপস কান্তি বাউল, কেন্দ্রীয় কমিটির সদস্য ড.  আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি  নিলুফা ইয়াসমীন হাসান, যুক্তরাজ্য নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীন খসরু, নাজনীন সুলতানা শিখা,  ড. রায়হান রশীদ, সত্যব্রত দাশ স্বপন, যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশা,  মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাজহার, ড. শাহনেওয়াজ,যুক্তরাজ্য কমিটির সহসভাপতি জামাল আহমেদ খান, জাসদ নেতা মুজিবুল হক মনি,ড: আনিসুর রহমান আনিস, সংস্কৃতিকর্মী নজরুল ইসলাম অকিব, যুক্তরাজ্য কমিটির সহসভাপতি  নাজমা হোসেন, যুগ্ম সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক ঈশা খান রাসেদ, নাগিফ সালভাহ ও জেসমিন চৌধুরী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআরজি কর মামলার সাজা: আমৃত্যু কারাগারে থাকতে হবে সঞ্জয়কে
    Next Article ট্রাম্পকে অভিনন্দন পুতিনের, বললেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের  তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন

    August 16, 2026

    জাতীয়  শোক দিবসে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    August 16, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.