Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা, নগদ চার লাখ টাকা ছিনতাই
    Bangladesh

    ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা, নগদ চার লাখ টাকা ছিনতাই

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 24, 2025Updated:January 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর হাজারীবাগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। আহত সজল রাজবংশীর ছোট ভাই জয় রাজবংশী বলেন, সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। বৃহস্পতিবার রাতে তার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে হাজারীবাগের বেড়িবাঁধ সেকশন এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেটপরা চার-পাঁচজন তার পথ আটকে ফাঁকা গুলি করে। এক পর্যায়ে তার বাম পায়ে গুলি করে সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন  একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

    কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজায় সজলের জুয়েলারির দোকান আছে। তার বাসা হাজারীবাগ এলাকায়। প্রতিদিনই তিনি সকাল ১১টার দিকে সোনা ও টাকা নিয়ে দোকানে আসতেন, আবার রাতে নিয়ে বাসায় যেতেন। বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার সময় বেড়িবাঁধ এলাকায় মোটারসাইকেলযোগে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে দিতে না চাওয়ায় তার পায়ে গুলি করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। পরে স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেলটি যাওয়ার পর তিনটি মোটরসাইকেল সামনে এগিয়ে যায়। আরও দুইটি মোটরসাইকেলে আরও চারজন পিছু নেয়। ঘটনাস্থলে গেলে সামনের মোটরসাইকেলগুলো থামিয়ে রাস্তার গতিরোধ করে এবং সঙ্গে সঙ্গে কয়েকজন নেমে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরক্তাক্ত ছিনতাইয়ে আতঙ্ক বাড়ছে
    Next Article ঢাকা-সিলেট যোগাযোগ সড়কে দুর্ভোগ, ভাড়া অতিরিক্ত
    JoyBangla Editor

    Related Posts

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ড. ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

    May 14, 2026

    সাতবাড়িয়ায় একদিনে পাকিস্তানী সেনা ও রাজাকারেরা ৬০০ জনকে হত্যা করেছিলো

    May 13, 2026

    জঙ্গি পোষার ইতিহাস যাদের, জঙ্গি ধরার ইউনিট তারা রাখবে কেন!

    May 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.